Acts 17:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পৌল তাঁর রীতি অনুসারে তাদের কাছে গেলেন এবং তিনটি বিশ্রামবারে পাক-কিতাবের কথা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করলেন, অর্থ বুঝিয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৌল তাঁর প্রথা অনুসারে সমাজভবনে গেলেন এবং তিনটি বিশ্রামদিনে যুক্তিসহ তাদের কাছে শাস্ত্রব্যাখ্যা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই স্থানে যিহূদীদের এক সমাজ-গৃহ ছিল; আর পৌল আপন রীতি অনুসারে তাহাদের কাছে গেলেন, এবং তিন বিশ্রামবারে তাহাদের সহিত শাস্ত্রের কথা লইয়া প্রসঙ্গ করিলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পৌল তাঁর রীতি অনুযায়ী ইহুদীদের দেখার জন্য একটি সমাজ-গৃহে গেলেন৷ তিনটি বিশ্রামবারে তিনি তাদের সঙ্গে শাস্ত্র নিয়ে আলোচনা করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই জায়গায় যিহূদীদের এক সমাজ গৃহ ছিল; আর পৌল তাঁর নিয়ম অনুসারে তাদের কাছে গেলেন, এবং তিনটি বিশ্রামবারে তাদের সঙ্গে শাস্ত্রের কথা নিয়ে আলোচনা করলেন, দেখালেন যে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পৌল আপন রীতি অনুসারে তাহাদের কাছে গেলেন, এবং তিন বিশ্রামবারে তাহাদের সহিত শাস্ত্রের কথা লইয়া প্রসঙ্গ করিলেন, অর্থ বুঝাইয়া দিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৌল তাঁর নিয়ম মতই সেই সমাজ-ঘরে গেলেন এবং পর পর তিন বিশ্রামবারে লোকদের সংগে পবিত্র শাস্ত্র থেকে আলোচনা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পৌল তাঁর নিয়ম মতই সেই মজলিস-খানায় গেলেন এবং পর পর তিন বিশ্রামবারে লোকদের সংগে পাক-কিতাব থেকে আলোচনা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে গিয়ে পৌল তাঁর রীতি অনুযায়ী তাদের সভায় যোগদান করলেন। পরবর্তী তিনটি সাব্বাথ দিনে তিনি শাস্ত্র আলোচনা ও তর্কের মাধ্যমে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৌল তাঁর রীতি অনুযায়ী ইহুদীদের দেখার জন্য একটি সমাজ-গৃহে গেলেন৷ তিনটি বিশ্রামবারে তিনি তাদের সঙ্গে শাস্ত্র নিয়ে আলোচনা করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পৌল তাঁর নিয়ম অনুসারে তাদের কাছে গেলেন এবং তিনটি বিশ্রামবারে তাদের সঙ্গে শাস্ত্রের কথা নিয়ে আলোচনা করলেন, দেখালেন যে,