Acts 17:29 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আমরা যখন আল্লাহ্‌র সন্তান, তখন আল্লাহ্‌র স্বরূপকে মানুষের শিল্প ও কল্পনা অনুসারে খোদাই-করা সোনার বা রূপার বা পাথরের মত জ্ঞান করা আমাদের কর্তব্য নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অতএব, আমরা যখন ঈশ্বরের বংশ, তখন আমাদের এরকম চিন্তা করা উচিত নয় যে ঈশ্বর মানুষের কলাকুশলতা ও কল্পনাপ্রসূত সোনা, রুপো বা পাথরের তৈরি করা কোনো প্রতিমূর্তি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমরা যখন ঈশ্বরের বংশ, তখন ঈশ্বরের স্বরূপকে মনুষ্যের শিল্প ও কল্পনা অনুসারে ক্ষোদিত স্বর্ণের কি রৌপ্যের কি প্রস্তরের সদৃশ জ্ঞান করা আমাদের কর্ত্তব্য নহে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাহলে আমরা যখন ঈশ্বরের সন্তান, তখন ঈশ্বরকে মানুষের শিল্পকলা যা কল্পনা অনুসারে সোনা, রূপো বা পাথরের তৈরী কোন মূর্তির সঙ্গে তুলনা করা আমাদের উচিত নয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এর ফলে আমরা যখন ঈশ্বরের সন্তান, তখন ঈশ্বররের স্বরূপকে মানুষের শিল্প ও কল্পনা অনুসারে তৈরী সোনার কি রুপার কি পাথরের সঙ্গে তুলনা করা আমাদের উচিত নয় l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমরা যখন ঈশ্বরের বংশ, তখন ঈশ্বরের স্বরূপকে মনুষ্যের শিল্প ও কল্পনা অনুসারে ক্ষোদিত স্বর্ণের কি রৌপ্যের কি প্রস্তরের সদৃশ জ্ঞান করা আমাদের কর্তব্য নহে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তাহলে আমরা যখন ঈশ্বরের সন্তান তখন ঈশ্বরকে মানুষের হাত ও চিন্তাশক্তি দিয়ে তৈরী সোনা, রূপা বা পাথরের মূর্তি মনে করা আমাদের উচিত নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তাহলে আমরা যখন আল্লাহ্‌র সন্তান তখন আল্লাহ্‌কে মানুষের হাত ও চিন্তাশক্তি দিয়ে তৈরী সোনা, রূপা বা পাথরের মূর্তি মনে করা আমাদের উচিত নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের সন্তান হয়ে আমরা কি করে ভাবতে পারি যে ঈশ্বর কোন শিল্পীর হাতে গড়া সোনা রূপা বা পাথরের মূর্তি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তাহলে আমরা যখন ঈশ্বরের সন্তান, তখন ঈশ্বরকে মানুষের শিল্পকলা বা কল্পনা অনুসারে সোনা, রূপো বা পাথরের তৈরী কোন মূর্তির সঙ্গে তুলনা করা আমাদের উচিত নয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর ফলে আমরা যখন ঈশ্বর সন্তান, তখন ঈশ্বরীয় স্বভাবকে মানুষের শিল্প ও কল্পনা অনুসারে তৈরী সোনার কি রূপার কি পাথরের সঙ্গে তুলনা করা আমাদের উচিত নয়।