Acts 17:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাদের দেখালেন যে, মসীহের মৃত্যুবরণ করা ও মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করা আবশ্যক ছিল। তিনি তাদের বললেন, এই যে ঈসাকে আমি তোমাদের কাছে তবলিগ করছি, তিনিই সেই মসীহ্।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাদের কাছে প্রমাণ করে দেখালেন যে, খ্রীষ্টের কষ্টভোগ করা ও মৃতলোক থেকে উত্থাপিত হওয়ার প্রয়োজন ছিল। তিনি বললেন, “এই যে যীশুর কথা আমি তোমাদের কাছে প্রচার করছি, তিনিই সেই মশীহ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অর্থ বুঝাইয়া দিলেন, এবং দেখাইলেন যে, খ্রীষ্টের মৃত্যুভোগ ও মৃতগণের মধ্য হইতে পুনরুত্থান করা আবশ্যক ছিল, এবং এই যে যীশুকে আমি তোমাদের কাছে প্রচার করিতেছি, তিনিই সেই খ্রীষ্ট।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ইহুদীদের কাছে শাস্ত্র ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন য়ে খ্রীষ্টের দুঃখভোগ করা ও মৃত্যু থেকে পুনরুত্থানের প্রযোজন ছিল৷ পৌল বললেন, ‘এই য়ে যীশুকে আমি তোমাদের কাছে প্রচার করছি, ইনিই খ্রীষ্ট৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
খ্রীষ্টের মৃত্যুভোগ ও মৃতদের মধ্যে থেকে পুনরুত্থান হওয়া জরুরি ছিল এবং এই যে যীশুর বিষয়ে আমি তোমাদের কাছে প্রচার করছি, তিনিই সেই খ্রীষ্ট l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং দেখাইলেন যে, খ্রীষ্টের মৃত্যুভোগ ও মৃতগণের মধ্য হইতে পুনরুত্থান করা আবশ্যক ছিল, এবং এই যে যীশুকে আমি তোমাদের কাছে প্রচার করিতেছি, তিনিই সেই খ্রীষ্ট।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি লোকদের বুঝালেন এবং প্রমাণ করলেন যে, মশীহের কষ্টভোগ করবার এবং মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবার দরকার ছিল। তিনি বললেন, “যে যীশুর কথা আমি আপনাদের কাছে প্রচার করছি সেই যীশুই হলেন মশীহ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি লোকদের বুঝালেন এবং প্রমাণ করলেন যে, মসীহের কষ্টভোগ করবার এবং মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবার দরকার ছিল। তিনি বললেন, “যে ঈসার কথা আমি আপনাদের কাছে তবলিগ করছি সেই ঈসাই হলেন মসীহ্।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাখ্যা ও প্রমাণ দিয়ে তাদের বুঝাতে লাগলেন যে খ্রীষ্টের এই নিপীড়ণ বরা করার এবং মৃত্যুলোক থেকে তাঁর পুনরুত্থানের প্রয়োজন ছিল। তিনি তাদের বললেন, এই যীশু, যাঁর কথা তোমাদের কাছে আমি প্রচার করছি, তিনিই খ্রীষ্ট।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইহুদীদের কাছে শাস্ত্র ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন যে খ্রীষ্টের দুঃখভোগ করা ও মৃত্যু থেকে পুনরুত্থানের প্রয়োজন ছিল৷ পৌল বললেন, “এই যে যীশুকে আমি তোমাদের কাছে প্রচার করছি, ইনিই খ্রীষ্ট৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি শাস্ত্রের বাক্য খুলে দেখালেন যে খ্রীষ্টের মৃত্যুভোগ ও মৃতদের মধ্যে থেকে পুনরুত্থান হওয়া জরুরি ছিল এবং এই যে যীশুর বিষয়ে আমি তোমাদের কাছে প্রচার করছি, তিনিই সেই খ্রীষ্ট।