Acts 17:34 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু কোন কোন ব্যক্তি তাঁর সঙ্গ ধরলো ও ঈমান আনলো; তাদের মধ্যে এরিওপেগসীয় দিয়নুষিয় এবং দামারিস্‌ নাম্নী এক জন স্ত্রীলোক ও তাঁদের সঙ্গে আর কয়েক জন ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অল্প কয়েকজন ব্যক্তি পৌলের অনুসারী হলেন ও বিশ্বাস করলেন। তাদের মধ্যে ছিলেন আরেয়পাগের সদস্য দিয়নুষিয়, দামারি নামে এক মহিলা এবং আরও অনেক ব্যক্তি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু কোন কোন ব্যক্তি তাঁহার সঙ্গ ধরিল ও বিশ্বাস করিল; তাহাদের মধ্যে আরেয়পাগীয় দিয়নুষিয়, এবং দামারী নাম্নী একটী স্ত্রীলোক, ও তাঁহাদের সহিত আর কয়েক জন ছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাদের মধ্যে কয়েকজন বিশ্বাস করল ও পৌলের সঙ্গ নিল৷ এদের মধ্যে আরেয়পাগীয়ের সভ্য় দিয়নুষিয়, দামারী নামে এক মহিলা ও আরো কয়েকজন ছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু কিছু ব্যক্তি তাঁর সঙ্গ নিয়ে যীশুকে বিশ্বাস করল; তাদের মধ্যে আরেয়পাগীর দিয়নুষিয় এবং দামারি নামে আরোও কয়েকজন ছিলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু কোন কোন ব্যক্তি তাঁহার সঙ্গ ধরিল ও বিশ্বাস করিল; তাহাদের মধ্যে আরেয়পাগীয় দিয়নুষিয়, এবং দামারী নাম্নী একজন স্ত্রীলোক, ও তাঁহাদের সহিত আর কয়েক জন ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কয়েকজন লোক পৌলের সংগে যোগ দিল এবং বিশ্বাস করল। সেই বিশ্বাসীদের মধ্যে দিয়নুষিয় নামে আরেয়পাগের সভার একজন সভ্য, দামারিস্‌ নামে একজন স্ত্রীলোক এবং তাঁদের সংগে আরও কয়েকজন ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কয়েকজন লোক পৌলের সংগে যোগ দিল এবং ঈমান আনল। সেই ঈমানদারদের মধ্যে দিয়নুষিয় নামে এরিওপেগসের সভার একজন সদস্য, দামারিস্‌ নামে একজন স্ত্রীলোক এবং তাঁদের সংগে আরও কয়েকজন ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কয়েকজন তাঁর সঙ্গে যোগ দিল এবং প্রভুতে বিশ্বাস করল। আরিওপেগাসের সভাসদ ডিওনিসিয়াস ও ডামারিস নামে একজন মহিলা ও আরও কয়েকজন এঁদের মধ্যে ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের মধ্যে কয়েকজন বিশ্বাস করল ও পৌলের সঙ্গ নিল৷ এদের মধ্যে আরেয়পাগীয়ের সভ্য দিয়নুষিয়, দামারী নামে এক মহিলা ও আরো কয়েকজন ছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু কিছু ব্যক্তি তাঁর সঙ্গ নিয়ে যীশুকে বিশ্বাস করল; তাদের মধ্যে আরেয়পাগীর দিয়নুষিয় এবং দামারি নামে একজন মহিলা ও আরোও কয়েক জন ছিলেন।