Acts 17:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তাদের মধ্যে কয়েক জন তাঁদের কথায় ঈমান আনলো এবং পৌলের ও সীলের সঙ্গে যোগ দিল; আর ভক্ত গ্রীকদের মধ্যে অনেক লোক ও বেশ কয়েক জন প্রধান মহিলা তাঁদের সঙ্গে যোগ দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এতে কয়েকজন ইহুদি বিশ্বাস করে পৌল ও সীলের সঙ্গে যোগ দিল। সেই সঙ্গে বহুসংখ্যক ঈশ্বরভয়শীল গ্রিক ও বেশ কিছু বিশিষ্ট মহিলাও তাঁদের সঙ্গে যোগ দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তাহাদের মধ্যে কয়েক জন প্রত্যয় করিল, এবং পৌলের এ সীলের সহিত যোগ দিল; আর ভক্ত গ্রীকদিগের মধ্যে বিস্তর লোক ও অনেকগুলি প্রধান মহিলা তাঁহাদের সহিত যোগ দিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাদের মধ্যে কেউ কেউ এতে সম্মতি জানাল এবং পৌল ও সীলের সঙ্গে য়োগ দিল৷ এদের মধ্যে অনেক ঈশ্বরভক্ত গ্রীক ছিল যাঁরা সত্য ঈশ্বরের উপাসনা করত, ও কিছু গন্য-মান্য মহিলাও ছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাতে তাদের মধ্যে কয়েকজন সম্মতি জানালো, এবং পৌলের ও সীলের সাথে যোগ দিল; আর ভক্ত গ্রীকদের মধ্যে অনেক লোক ও অনেক প্রধান মহিলা তাদের সঙ্গে যোগ দিলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তাহাদের মধ্যে কয়েক জন প্রত্যয় করিল, এবং পৌলের ও সীলের সহিত যোগ দিল; আর ভক্ত গ্রীকদের মধ্যে বিস্তর লোক ও অনেকগুলি প্রধান মহিলা তাঁহাদের সহিত যোগ দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে কয়েকজন যিহূদী বিশ্বাস করে পৌল ও সীলের সংগে যোগ দিল। এছাড়া ঈশ্বরভক্ত অনেক গ্রীক এবং অনেক বিশেষ বিশেষ মহিলাও তাঁদের সংগে যোগ দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে কয়েকজন ইহুদী ঈমান এনে পৌল ও সীলের সংগে যোগ দিল। এছাড়া আল্লাহ্‌ভক্ত অনেক গ্রীক এবং অনেক বিশেষ বিশেষ মহিলাও তাঁদের সংগে যোগ দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের মধ্যে কিছু লোকের তাঁর কথায় বিশ্বাস জন্মাল। তারা পৌল ও সীলের সঙ্গে যোগদান করল। এইভাবে বহুসংখ্যক ঈশ্বরভক্ত গ্রীক ও কয়েকজন অভিজাত মহিলা তাঁদের সঙ্গে যোগ দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের মধ্যে কেউ কেউ এতে সম্মতি জানাল এবং পৌল ও সীলের সঙ্গে যোগ দিল৷ এদের মধ্যে অনেক ঈশ্বরভক্ত গ্রীক ছিল যারা সত্য ঈশ্বরের উপাসনা করত, ও কিছু গন্য-মান্য মহিলাও ছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে ইহুদীদের মধ্যে কয়েক জন সম্মতি জানালো এবং পৌলের ও সীলের সাথে যোগ দিল; আর ভক্ত গ্রীকদের মধ্যে অনেক লোক ও অনেক প্রধান মহিলারা তাদের সঙ্গে যোগ দিলেন।