Acts 17:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তাঁদেরকে না পাওয়াতে তাঁরা যাসোন এবং কয়েক ভাইকে নগর-প্রশাসকদের সম্মুখে টেনে নিয়ে গেল ও চেঁচিয়ে বলতে লাগল, এই যে লোকেরা জগৎ-সংসারকে লণ্ডভণ্ড করে ফেলেছে, এরা এই স্থানেও উপস্থিত হয়েছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তারা যখন তাঁদের খুঁজে পেল না, তারা যাসোন ও অন্য কয়েকজন বিশ্বাসীকে নগরের প্রশাসকদের কাছে টেনে নিয়ে গেল। তারা চিৎকার করে বলল, “এই লোকেরা সমস্ত জগৎ ওলট-পালট করে দিয়ে এখন এখানে এসে উপস্থিত হয়েছে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাঁহাদিগকে না পাওয়াতে তাহারা যাসোন এবং কয়েক ভ্রাতাকে নগরাধ্যক্ষদের সম্মুখে টানিয়া লইয়া গেল, ও চেঁচাইয়া বলিতে লাগিল, এই যে লোকেরা জগৎ-সংসারকে লণ্ডভণ্ড করিয়া ফেলিয়াছে, ইহারা এ স্থানেও উপস্থিত হইল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু সেখানে তাঁদের না পেয়ে তারা যাসোন ও অন্য কয়েকজন ভাইকে ধরে টানতে টানতে শহরের শাসনকর্তাদের কাছে নিয়ে গেল৷ তারপর তারা চিত্‌কার করে বলল, ‘এই য়ে লোকেরা সারা জগতে গোলমাল পাকিয়ে বেড়াচ্ছে; এরা এখন এখানে এসেছে!
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তাদের না পাওয়ায় তারা যাসোন এবং কয়েকজন ভাইকে ধরে শহরের প্রধান এর সামনে টেনে নিয়ে গেল, চিৎকার করে বলতে লাগল, “এই যে লোকেরা সারা জগতে গোলমাল করে বেড়াচ্ছে, এরা এখানেও উপস্থিত হলো;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাঁহাদিগকে না পাওয়াতে তাঁহারা যাসোন এবং কয়েক ভ্রাতাকে নগরাধ্যক্ষদের সম্মুখে টানিয়া লইয়া গেল, ও চেঁচাইয়া বলিতে লাগিল, এই যে লোকেরা জগৎ-সংসারকে লণ্ডভণ্ড করিয়া ফেলিয়াছে, ইহারা এই স্থানেও উপস্থিত হইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সেখানে তারা তাঁদের পেল না। তখন তারা যাসোন ও কয়েকজন বিশ্বাসী ভাইকে টেনে নিয়ে শহর-প্রশাসকদের কাছে গেল এবং চিৎকার করে বলল, “যে লোকেরা সারা দুনিয়া তোলপাড় করে তুলেছে তারা এখন এখানেও উপস্থিত হয়েছে;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সেখানে তারা তাঁদের পেল না। তখন তারা যাসোন ও কয়েকজন ঈমানদার ভাইকে টেনে নিয়ে শহর-প্রশাসকদের কাছে গেল এবং চিৎকার করে বলল, “যে লোকেরা সারা দুনিয়া তোলপাড় করে তুলেছে তারা এখন এখানেও উপস্থিত হয়েছে;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে তাঁদের না পেয়ে তারা যাসোন ও মণ্ডলীর সভ্যদের কয়েকজনকে শহরের কর্তৃপক্ষের কাছে ধরে নিয়ে গেল আর চীৎকার করে বলতে লাগল, এই লোকগুলো সারা পৃথিবী তোলপাড় করে দিচ্ছে, এখন এখানেও এরা এসেছে আর যাসোন এদের বাড়িতে আশ্রয় দিয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সেখানে তাঁদের না পেয়ে তারা যাসোন ও অন্য কয়েকজন ভাইকে ধরে টানতে টানতে শহরের শাসনকর্তাদের কাছে নিয়ে গেল৷ তারপর তারা চিৎকার করে বলল, “এই যে লোকরা সারা জগতে গোলমাল পাকিয়ে বেড়াচ্ছে, এরা এখন এখানে এসেছে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তাদের না পাওয়ায় তারা যাসোন এবং কয়েক জন ভাইকে ধরে শহরের কর্মকর্তারা এর সামনে টেনে নিয়ে গেল, চিৎকার করে বলতে লাগল, এই যে লোকেরা সারা জগতে গোলমাল করে বেড়াচ্ছে, এরা এখানেও উপস্থিত হলো;