Acts 17:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যাসোন এদের মেহমানদারী করেছে। এরা সকলে সম্রাটের নির্দেশের বিরুদ্ধাচরণ করে ও বলে, ঈসা নামে আর এক জন বাদশাহ্ আছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যাসোন তার বাড়িতে এদের আতিথ্য করেছে। এরা সবাই কৈসরের শাসন অস্বীকার করে, বলে যে যীশু নামে আর একজন রাজা আছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাসোন ইহাদের আতিথ্য করিয়াছে; আর ইহারা সকলে কৈসরের বিধিকলাপের বিরুদ্ধাচরণ করে ও বলে, যীশু নামে আর এক জন রাজা আছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর যাসোন কিনা তাদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে৷ এরা সকলে কৈসরের আইনের বিরোধিতা করে, এরা বলে বেড়াচ্ছে য়ে যীশু বলে আর একজন রাজা আছে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যাসোন এদের আতিথ্য করেছে; আর এরা সকলে কৈসরের আইনের বিরুদ্ধাচরণ করে বলে, যীশু নামে আরও একজন রাজা আছেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাসোন ইহাদের আতিথ্য করিয়াছে; আর ইহারা সকলে কৈসরের বিধিকলাপের বিরুদ্ধাচরণ করে ও বলে, যীশু নামে আর একজন রাজা আছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর যাসোন তার নিজের বাড়ীতে ওদের জায়গা দিয়েছে। ওরা সবাই সম্রাট কৈসরের আদেশ অমান্য করে বলছে যে, তিনি ছাড়া যীশু নামে আরও একজন রাজা আছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর যাসোন তার নিজের বাড়ীতে ওদের জায়গা দিয়েছে। ওরা সবাই সম্রাট সিজারের হুকুম অমান্য করে বলছে যে, তিনি ছাড়া ঈসা নামে আরও একজন বাদশাহ্ আছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা সীজারের সমস্ত আইন-কানুন লঙ্ঘন করেছে, বলছে যে, যীশু নামে নাকি আর একজন রাজা আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর যাসোন কিনা তাদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে? এরা সকলে কৈসরের আইনের বিরোধিতা করে৷ এরা বলে বেড়াচ্ছে যে যীশু বলে আর একজন রাজা আছে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাসোন এদের আতিথ্য করেছে; আর এরা সকলে কৈসরের নির্দেশের বিরুদ্ধাচরণ করে বলে যীশু নামে আরও একজন রাজা আছেন।