Acts 18:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই ব্যক্তি শরীয়তের বিপরীতে আল্লাহ্‌র এবাদত করতে লোকদেরকে কুপ্রবৃত্তি দেয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা অভিযোগ করল, “এই ব্যক্তি বিধানশাস্ত্রের বিরুদ্ধে ঈশ্বরের আরাধনা করার জন্য জনসাধারণকে প্ররোচিত করছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই ব্যক্তি ব্যবস্থার বিপরীতে ঈশ্বরের ভজনা করিতে লোকদিগকে কুপ্রবৃত্তি দেয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই ইহুদীরা গাল্লিযোকে বলল, ‘এই লোকটি আমাদের বিধি-ব্যবস্থার বিরুদ্ধে অন্য এক পদ্ধতিতে ঈশ্বরের উপাসনা করতে শিক্ষা দিচ্ছে!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই ব্যক্তি ব্যবস্থার বিপরীতে ঈশ্বরের আরাধনা করতে লোকদের খারাপ বুদ্ধি দেয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই ব্যক্তি ব্যবস্থার বিপরীতে ঈশ্বরের ভজনা করিতে লোকদিগকে কুপ্রবৃত্তি দেয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা বলল, “এই লোকটা এমনভাবে ঈশ্বরের উপাসনা করতে উস্‌কে দিচ্ছে যা আইন-কানুনের বিরুদ্ধে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা বলল, “এই লোকটা এমনভাবে আল্লাহ্‌র এবাদত করতে উস্‌কে দিচ্ছে যা শরীয়তের বিরুদ্ধে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অভিযোগ করল, এই লোকটা শাস্ত্রীয় বিধান বিরুদ্ধ পন্থায় ঈশ্বরের উপাসনা করতে সকলকে প্ররোচনা দিচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ইহুদীরা গাল্লিযোকে বলল, “এই লোকটি আমাদের বিধি-ব্যবস্থার বিরুদ্ধে অন্য এক পদ্ধতিতে ঈশ্বরের উপাসনা করতে শিক্ষা দিচ্ছে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ব্যক্তি ব্যবস্থার বিপরীতে ঈশ্বরের আরাধনা করতে লোকদের খারাপ বুদ্ধি দেয়।