Acts 18:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সকলে মজলিস-খানার কর্মকর্তা সোস্থিনিকে ধরে বিচারাসনের সম্মুখে প্রহার করতে লাগল; আর গাল্লিয়ো সেসব বিষয়ে কোন মনোযোগ দিলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তারা সকলে সমাজভবনের অধ্যক্ষ সোস্থিনিকে আক্রমণ করে বিচারালয়ের সামনেই তাঁকে মারতে লাগল। কিন্তু গাল্লিয়ো এ বিষয়ে কোনোরকম ভ্রূক্ষেপ করলেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সকলে সমাজাধ্যক্ষ সোস্থিনিকে ধরিয়া বিচারাসনের সম্মুখে প্রহার করিতে লাগিল; আর গাল্লিয়ো সে সকল বিষয়ে কিছু মনোযোগ করিলেন না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন তারা সমাজ-গৃহে পরিচালক সোস্থিনীকে ধরে বিচারালয়ের সামনে প্রচণ্ড মারল; কিন্তু গাল্লিযো সে বিষয়ে ভ্রুক্ষেপ করলেন না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এরফলে সকলে ধর্ম প্রধান সোস্থিনিকে ধরে বিচার সভার সামনে মারতে লাগল; আর গাল্লীয় সে সকল বিষয়ে কিছু মনোযোগ করলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সকলে সমাজাধ্যক্ষ সোস্থিনিকে ধরিয়া বিচারাসনের সম্মুখে প্রহার করিতে লাগিল; আর গাল্লিয়ো সেই সকল বিষয়ে কিছু মনোযোগ দিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সেই যিহূদীরা সবাই মিলে সমাজ-ঘরের কর্তা সোস্থিনীকে ধরে আদালতের সামনে মারধর করল; গাল্লিয়ো কিন্তু তা চেয়েও দেখলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সেই ইহুদীরা সবাই মিলে মজলিস-খানার কর্তা সোসি'নীকে ধরে আদালতের সামনে মারধর করল; গাল্লিয়ো কিন্তু তা চেয়েও দেখলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তখন ইহুদী সমাজভবনের অধ্যক্ষ সোস্থেনাসের বিরুদ্ধে বিক্ষোভ জানাতে লাগল এবং বিচারালয়ের সামনেই তাঁকে প্রহার করল। গ্যালিও সেদিকে ভ্রূক্ষেপ করলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তারা সমাজ-গৃহে পরিচালক সোস্থিনীকে ধরে বিচারালয়ের সামনে প্রচণ্ড মারল; কিন্তু গাল্লিযো সে বিষয়ে ভ্রুক্ষেপ করলেন না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর ফলে সকলে ধর্ম প্রধান সোস্থিনিকে ধরে সমাজের বিচারাসনের সামনে মারতে লাগল; আর গাল্লীয় সে সকল বিষয়ে কিছু মনোযোগ করলেন না।