Acts 18:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা ইফিষে পৌঁছিলেন, আর তিনি সেই স্থানে ঐ দু’জনের সঙ্গ ত্যাগ করলেন; কিন্তু তিনি নিজে মজলিস-খানায় প্রবেশ করে ইহুদীদের কাছে ঈসার বিষয়ে কথা বললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা ইফিষে উপস্থিত হলেন। সেখানে পৌল প্রিষ্কিল্লা ও আক্কিলাকে রেখে দিলেন, কিন্তু তিনি নিজে সমাজভবনে গিয়ে ইহুদিদের সঙ্গে আলাপ-আলোচনা করতে লাগলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহারা ইফিষে পঁহুছিলেন, আর তিনি ঐ দুই জনকে সে স্থানে রাখিলেন; কিন্তু আপনি সমাজ-গৃহে প্রবেশ করিয়া যিহূদীদের কাছে কথা প্রসঙ্গ করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেখান থেকে তাঁরা ইফিষে পৌঁছালেন, প্রিষ্কিল্লা ও আক্কিলাকে সেখানে রেখে পৌল সমাজ-গৃহে গেলেন; আর ইহুদীদের সঙ্গে শাস্ত্র আলোচনা করতে লাগলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তাঁরা ইফিষে পৌছালেন, আর তিনি ঐ দুজনকে সেই জায়গাতে রাখলেন; কিন্তু নিজে সমাজ গৃহে [ধর্ম-গৃহে] গিয়ে যিহূদীদের কাছে বাক্য প্রচার করলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা ইফিষে পৌঁছিলেন, আর তিনি ঐ দুই জনকে সেই স্থানে রাখিলেন; কিন্তু আপনি সমাজ-গৃহে প্রবেশ করিয়া যিহূদীদের কাছে কথা প্রসঙ্গ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইফিষ শহরে পৌঁছে তিনি প্রিষ্কিল্লা ও আকিলার সংগ ছাড়লেন। পরে তিনি নিজেই সমাজ-ঘরে গিয়ে যিহূদীদের সংগে যীশুর বিষয় আলোচনা করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইফিষ শহরে পৌঁছে তিনি প্রিষ্কিল্লা ও আকিলার সংগ ছাড়লেন। পরে তিনি নিজেই মজলিস-খানায় গিয়ে ইহুদীদের সংগে ঈসার বিষয় আলোচনা করতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইফিসাসে গিয়ে তিনি তাদের কাছে বিদায় নিয়ে একা গেলেন ইহুদীদের সমাজভবনে এবং তাদের সঙ্গে শাস্ত্র আলোচনা করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখান থেকে তাঁরা ইফিষে পৌঁছালেন৷ প্রিষ্কিল্লা ও আক্কিলাকে সেখানে রেখে পৌল সমাজ-গৃহে গেলেন আর ইহুদীদের সঙ্গে শাস্ত্র আলোচনা করতে লাগলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁরা ইফিষে পৌছালেন, আর তিনি ঐ দুজনকে সেই জায়গাতে রাখলেন; কিন্তু নিজে সমাজ গৃহে [ধর্মগৃহে] গিয়ে ইহুদীদের কাছে বাক্য প্রচার করলেন।