Acts 18:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেখানে কিছুকাল অতিবাহিত করে তিনি প্রস্থান করলেন এবং ক্রমে গালাতিয়া ও ফরুগিয়া প্রদেশে ভ্রমণ করতে করতে সাহাবীদেরকে ঈমানে শক্তিশালী করে তুললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আন্তিয়খে কিছুকাল থাকার পর, পৌল সেখান থেকে পুনরায় যাত্রা শুরু করলেন। সমস্ত গালাতিয়া ও ফরুগিয়ার বিভিন্ন অঞ্চলে পরিভ্রমণ করে তিনি শিষ্যদের সুদৃঢ় করতে লাগলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেখানে কিছুকাল অতিবাহিত করিয়া তিনি প্রস্থান করিলেন, এবং ক্রমে গালাতিয়া দেশ ও ফরুগিয়া ভ্রমণ করিতে করিতে শিষ্য সকলকে সুস্থির করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আন্তিয়খিয়ায় পৌল কিছু সময় থাকলেন, তারপর আন্তিয়খিয়া ছেড়ে গালাতিয়া ও ফরুগিয়া অঞ্চলের বিভিন্ন শহরে ভ্রমণ করে সেইসব স্থানের অনুগামীদের নতুন শক্তি জাগিয়ে তুললেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেখানে কিছুদিন কাটানোর পর তিনি আবার চলে গেলেন, এবং পরপর গালাতিয়া দেশ ও ফরুগিয়া ঘুরে ঘুরে শিষ্যদের আশ্বস্ত করলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেখানে কিছুকাল অতিবাহিত করিয়া তিনি প্রস্থান করিলেন, এবং ক্রমে গালাতিয়া দেশ ও ফরুগিয়া ভ্রমণ করিতে করিতে শিষ্য সকলকে সুস্থির করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আন্তিয়খিয়াতে কিছু দিন কাটাবার পর তিনি সেখান থেকে যাত্রা করলেন এবং গালাতিয়া ও ফরুগিয়া প্রদেশের এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে শিষ্যদের বিশ্বাস বাড়িয়ে তাদের শক্তিশালী করে তুললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এণ্টিয়কে কিছু দিন কাটাবার পর তিনি সেখান থেকে যাত্রা করলেন এবং গালাতিয়া ও ফরুগিয়া প্রদেশের এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে উম্মতদের ঈমান বাড়িয়ে তাদের শক্তিশালী করে তুললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে কিছুদিন কাটিয়ে পৌল গালাতিয়া ও ফ্রিজিয়া অঞ্চলের বিভিন্ন স্থানে পরিভ্রমণ করে বেড়াতে লাগলেন এবং নবদীক্ষিত শিষ্যদের উৎসাহ দিয়এ তাঁদের মনে শক্তি সঞ্চার করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আন্তিয়খিয়ায় পৌল কিছু সময় থাকলেন৷ তারপর আন্তিয়খিয়া ছেড়ে গালাতিয়া ও ফরুগিয়া অঞ্চলের বিভিন্ন শহরে ভ্রমণ করে সেইসব স্থানের অনুগামীদের নতুন শক্তি জাগিয়ে তুললেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে কিছুদিন কাটানোর পর তিনি আবার চলে গেলেন এবং পরপর গালাতিয়া ও ফরুগিয়া প্রদেশ ঘুরে ঘুরে শিষ্যদের আশ্বস্ত করলেন।