Acts 18:24 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আপল্লো নামক এক জন ইহুদী ইফিষে আসলেন; তিনি আলেক্‌জান্দ্রিয়া শহরে বাস করতেন। তিন এক জন সুবক্তা এবং পাক-কিতাবে ক্ষমতাপন্ন ব্যক্তি ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইতিমধ্যে আপল্লো নামে এক ইহুদি ইফিষে এসে উপস্থিত হলেন। তিনি ছিলেন আলেকজান্দ্রিয়ার অধিবাসী। তিনি শিক্ষিত ব্যক্তি ছিলেন, শাস্ত্র সম্পর্কে তাঁর পুঙ্খানুপুঙ্খ জ্ঞান ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপল্লো নামক এক জন যিহূদী ইফিষে আসিলেন; তিনি জাতিতে আলেক্‌সান্দ্রীয়, একজন সুবক্তা, এবং শাস্ত্রে ক্ষমতাপন্ন ছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আপল্লো নামে একজন ইহুদী ইফিষে এলেন, ইনি আলেকসান্দ্রীয় নগরে জন্মেছিলেন৷ তিনি শিক্ষিত মানুষ ছিলেন এবং শাস্ত্র খুব ভাল করে জানতেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আপল্লো নামে একজন যিহূদী, জাতিতে, আলেকসান্দ্রিয়, একজন ভাল বক্তা, ইফিষে আসলেন; তিনি শাস্ত্রে জ্ঞানী ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপল্লো নামক একজন যিহুদী ইফিষে আসিলেন; তিনি জাতিতে আলেক্‌সান্দ্রীয়, একজন সুবক্তা, এবং শাস্ত্রে ক্ষমতাপন্ন ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর মধ্যে আপল্লো নামে একজন যিহূদী ইফিষে আসলেন। আলেক্‌জান্দ্রিয়া শহরে তাঁর বাড়ী ছিল। তিনি একজন ভাল বক্তা ছিলেন এবং পবিত্র শাস্ত্র খুব ভাল করে জানতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর মধ্যে আপল্লো নামে একজন ইহুদী ইফিষে আসলেন। আলেকজান্দ্রিয়া শহরে তাঁর বাড়ী ছিল। তিনি একজন ভাল বক্তা ছিলেন এবং পাক-কিতাব খুব ভাল করে জানতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময় আলেকজান্দ্রিয়ার অধিবাসী আপোল্লো নামে একজন ইহুদী ইফিসাসে গেলেন। তিনি ছিলেন শাস্ত্রে সুপণ্ডিত ও বাগ্মী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপল্লো নামে একজন ইহুদী ইফিষে এলেন, ইনি আলেকসান্দ্রীয় নগরে জন্মেছিলেন৷ তিনি শিক্ষিত মানুষ ছিলেন এবং শাস্ত্র খুব ভাল করে জানতেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আপল্লো নামে একজন যিহূদী, জাতিতে, জন্ম থেকে একজন আলেকসান্দ্রিয়, একজন ভাল বক্তা, ইফিষে আসলেন; তিনি শাস্ত্রে জ্ঞানী ছিলেন।