Acts 18:26 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি মজলিস-খানায় সাহসপূর্বক কথা বলতে আরম্ভ করলেন। আর প্রিষ্কিল্লা ও আক্কিলা তাঁর উপদেশ শুনে তাঁকে নিজেদের কাছে আনলেন এবং আল্লাহ্র পথ আরও সুক্ষ্মভাবে বুঝিয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সমাজভবনে সাহসের সঙ্গে প্রচার করতে লাগলেন। প্রিষ্কিল্লা ও আক্বিলা তাঁর প্রচার শুনে তাঁদের বাড়িতে তাঁকে আমন্ত্রণ জানালেন। তাঁরা ঈশ্বরের পথের বিষয়ে তাঁর কাছে আরও সঠিকরূপে ব্যাখ্যা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি সমাজ-গৃহে সাহসপূর্ব্বক কথা কহিতে আরম্ভ করিলেন। আর প্রিষ্কিল্লা ও আক্বিলা তাঁহার উপদেশ শুনিয়া তাঁহাকে আপনাদের নিকটে আনিলেন, এবং ঈশ্বরের পথ আরও সূক্ষ্মরূপে বুঝাইয়া দিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আপল্লো যখন সমাজ-গৃহে নির্ভীকভাবে প্রচার করছিলেন, সেই সময় প্রিষ্কিল্লা ও আক্কিলা তাঁর কথা শুনে তাঁকে একান্তে ডেকে নিয়ে গিয়ে ঈশ্বরের পথের বিষয়ে আরো নিখুঁতভাবে বুঝিয়ে দিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি সমাজ-গৃহে [ধর্ম-গৃহে] সাহসের সাথে কথা বলতে শুরু করলেন। আর প্রিস্কিল্লা ও আকিল্লা তার উপদেশ শুনে তাঁকে নিজেদের কাছে আনলেন, এবং ঈশ্বরের পথ আরো ভালোভাবে বুঝিয়ে দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি সমাজ-গৃহে সাহসপূর্বক কথা কহিতে আরম্ভ করিলেন। আর প্রিষ্কিল্লা ও আক্কিলা তাঁহার উপদেশ শুনিয়া তাঁহাকে আপনাদের নিকটে আনিলেন, এবং ঈশ্বরের পথ আরও সূক্ষ্মরূপে বুঝাইয়া দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি খুব সাহসের সংগে সমাজ- ঘরে কথা বলতে আরম্ভ করলেন। তখন প্রিষ্কিল্লা ও আকিলা আপল্লোর কথা শুনে তাঁকে তাঁদের বাড়ীতে নিমন্ত্রণ করলেন এবং ঈশ্বরের পথের বিষয় আরও ভাল করে তাঁকে বুঝিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি খুব সাহসের সংগে মজলিস-খানায় কথা বলতে শুরু করলেন। তখন প্রিষ্কিল্লা ও আকিলা আপল্লোর কথা শুনে তাঁকে তাঁদের বাড়ীতে দাওয়াত করলেন এবং আল্লাহ্র পথের বিষয় আরও ভাল করে তাঁকে বুঝিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই তিনি ঐকান্তিক আগ্রহে যীশুর সম্বন্ধে নির্ভুল তথ্য প্রচার করতেন ও শিক্ষা দিতেন। তিনি শুধুমাত্র দীক্ষাদাতা যোহনের বাপ্তিষ্মের কথা জানতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপল্লো যখন সমাজ-গৃহে নির্ভীকভাবে প্রচার করছিলেন, সেই সময় প্রিষ্কিল্লা ও আক্কিলা তাঁর কথা শুনে তাঁকে একান্তে ডেকে নিয়ে গিয়ে ঈশ্বরের পথের বিষয়ে আরো নিখুঁতভাবে বুঝিয়ে দিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সমাজঘরে [ধর্মগৃহে] সাহসের সাথে কথা বলতে শুরু করলেন। আর প্রিস্কিল্লা ও আক্কিলা তার উপদেশ শুনে তাঁকে নিজেদের কাছে আনলেন এবং ঈশ্বরের পথ আরো ভালোভাবে বুঝিয়ে দিলেন।