Acts 18:27 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি আখায়াতে যেতে চাইলে ভাইয়েরা তাঁকে উৎসাহ দিলেন, আর তাঁকে গ্রহণ করতে সাহাবীদেরকে পত্র লিখলেন। তাতে তিনি সেখানে উপস্থিত হয়ে, যারা আল্লাহ্র রহমতে ঈমান এনেছিলেন, তাদের বিস্তর উপকার করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপল্লো যখন আখায়ায় যেতে চাইলেন, বিশ্বাসী ভাইয়েরা তাঁকে উৎসাহিত করলেন এবং তাঁকে স্বাগত জানানোর উদ্দেশে সেখানকার শিষ্যদের পত্র লিখলেন। যখন তিনি সেখানে পৌঁছালেন তিনি তাদের, যারা অনুগ্রহ দ্বারা বিশ্বাস করেছিল, অনেক সাহায্য করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আখায়াতে যাইবার মানস করিলে ভ্রাতৃগণ উৎসাহ দিলেন, আর তাঁহাকে গ্রহণ করিতে শিষ্যদিগকে পত্র লিখিলেন; তাহাতে তিনি তথায় উপস্থিত হইয়া, যাহারা অনুগ্রহ দ্বারা বিশ্বাস করিয়াছিল, তাহাদের বিস্তর উপকার করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আপল্লো আখায়াতে য়েতে চাইলে খ্রীষ্ট বিশ্বাসী ভাইরা তাঁকে সে বিষয়ে উত্সাহ দিলেন৷ তাঁরা আখায়ার খ্রীষ্ট বিশ্বাসীদের চিঠি লিখে দিলেন য়েন তাঁরা আপল্লোকে সাদরে গ্রহণ করেন৷ তিনি সেখানে পৌঁছালে যাঁরা অনুগ্রহের মাধ্যমে বিশ্বাসী হয়েছিল, আপল্লো তাদের অনেককে সাহায্য করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি আখায়াতে যেতে চাইলে ভাইয়েরা উৎসাহ দিলেন, আর তাঁকে সাথে নিতে শিষ্যদের চিঠি লিখলেন; তাতে তিনি সেখানে পৌঁছে, যারা অনুগ্রহ দ্বারা বিশ্বাস করেছিল, তাদের অনেক উপকার করলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আখায়াতে যাইবার মানস করিলে ভ্রাতৃগণ উৎসাহ দিলেন, আর তাঁহাকে গ্রহণ করিতে শিষ্যদিগকে পত্র লিখিলেন; তাহাতে তিনি তথায় উপস্থিত হইয়া, যাহারা অনুগ্রহ দ্বারা বিশ্বাস করিয়াছিল, তাহাদের বিস্তর উপকার করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে আপল্লো যখন আখায়াতে যেতে চাইলেন তখন ইফিষের বিশ্বাসী ভাইয়েরা তাঁকে উৎসাহ দিল। আখায়ার শিষ্যেরা যেন আপল্লোকে গ্রহণ করে এইজন্য ইফিষীয় ভাইয়েরা আখায়াতে চিঠি লিখল। ঈশ্বরের দয়ায় আখায়াতে যারা বিশ্বাসী হয়েছিল আপল্লো সেখানে পৌঁছে তাদের খুব সাহায্য করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে আপল্লো যখন আখায়াতে যেতে চাইলেন তখন ইফিষের ঈমানদার ভাইয়েরা তাঁকে উৎসাহ দিল। আখায়ার উম্মতেরা যেন আপল্লোকে গ্রহণ করে এইজন্য ইফিষীয় ভাইয়েরা আখায়াতে চিঠি লিখল। আল্লাহ্র রহমতে আখায়াতে যারা ঈমানদার হয়েছিল আপল্লো সেখানে পৌঁছে তাদের খুব সাহায্য করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইহুদী সমাজভবনে তিনি এসব দৃঢ়ভাবে বলতে আরম্ভ করলেন। প্রিসিল্লা আর আকুইলা তাঁর নির্ভীক ভাষণ সুনে তাঁকে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে ঈশ্বরের পথেরে কথা আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বললেন। আপোল্লো আখায়াতে যেতে চাইলে খ্রীষ্টানুগামীরা তাঁকে সাহায্য করলেন এবং সেখানকার খ্রীষ্টীয় মণ্ডলীর কাছে চিঠি লিখে জানিয়ে দিলেন যেন তাঁরা তাঁকে অভ্যর্থনা করেন। আপোল্লো সেখানে গিয়ে যাঁরা ঈশ্বরের অনুগ্রহে খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করেছেন, তাঁদের প্রভূত সাহায্য করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপল্লো আখায়াতে যেতে চাইলে খ্রীষ্ট বিশ্বাসী ভাইরা তাঁকে সে বিষয়ে উৎসাহ দিলেন৷ তাঁরা আখায়ার খ্রীষ্ট বিশ্বাসীদের চিঠি লিখে দিলেন যেন তাঁরা আপল্লোকে সাদরে গ্রহণ করেন৷ তিনি সেখানে পৌঁছালে যাঁরা অনুগ্রহের মাধ্যমে বিশ্বাসী হয়েছিল, আপল্লো তাদের অনেককে সাহায্য করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি আখায়াতে যেতে চাইলে ভাইয়েরা উৎসাহ দিলেন, আর তাঁকে সাথে নিতে শিষ্যদের চিঠি লিখলেন; তাতে তিনি সেখানে পৌঁছে, যারা অনুগ্রহ দ্বারা বিশ্বাস করেছিল, তাদের অনেক উপকার করলেন।