Acts 18:28 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ ঈসা-ই যে মসীহ্‌, এই কথা কিতাবের কালাম দ্বারা প্রমাণ করে তিনি ক্ষমতার সঙ্গে লোক-সাধারণের সাক্ষাতে ইহুদীদেরকে একেবারে নিরুত্তর করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রকাশ্য বিতর্কে তিনি দৃঢ়ভাবে ইহুদিদের যুক্তি খণ্ডন করলেন, শাস্ত্র থেকে প্রমাণ দিতে লাগলেন যে, যীশুই ছিলেন সেই মশীহ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ যীশুই যে খ্রীষ্ট, ইহা শাস্ত্রীয় বচন দ্বারা প্রমাণ করিয়া তিনি ক্ষমতার সহিত লোকসাধারণের সাক্ষাতে যিহূদিগণকে একেবারে নিরুত্তর করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি প্রকাশ্য বিতর্ক সভায় দৃঢ়তার সঙ্গে ইহুদীদের হারিয়ে দিলেন এবং শাস্ত্র থেকে প্রমাণ করলেন য়ে, যীশুই হলেন সেই খ্রীষ্ট৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারন যীশুই যে খ্রীষ্ট, এটা শাস্ত্রীয় বাক্য দ্বারা প্রমাণ করে তিনি ক্ষমতার সঙ্গে জনগনের মধ্যে যিহূদীদের একদম চুপ করালেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ যীশুই যে খ্রীষ্ট, ইহা শাস্ত্রীয় বচন দ্বারা প্রমাণ করিয়া তিনি ক্ষমতার সহিত লোকসাধারণের সাক্ষাতে যিহূদিগণকে একেবারে নিরুত্তর করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশুই যে মশীহ তা তিনি পবিত্র শাস্ত্রের মধ্য থেকে প্রমাণ করলেন এবং সকলের সামনেই খুব জোরালো যুক্তি দিয়ে তর্কে যিহূদীদের হারিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসাই যে মসীহ্‌ তা তিনি পাক-কিতাবের মধ্য থেকে প্রমাণ করলেন এবং সকলের সামনেই খুব জোরালো যুক্তি দিয়ে তর্কে ইহুদীদের হারিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রকাশ্য জনসভায় সুদৃঢ় যুক্তি দিয়ে ইহুদীদের যুক্তি খণ্ডন করে শাস্ত্র থেকে তিনি প্রমাণ করতেন যে যীশুই প্রকৃত মশীহ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি প্রকাশ্য বিতর্ক সভায় দৃঢ়তার সঙ্গে ইহুদীদের হারিয়ে দিলেন এবং শাস্ত্র থেকে প্রমাণ করলেন যে, যীশুই হলেন সেই খ্রীষ্ট৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যীশুই যে খ্রীষ্ট, এটা শাস্ত্রীয় বাক্য দ্বারা প্রমাণ করে আপল্লো ক্ষমতার সঙ্গে জনগনের মধ্যে ইহুদীদের একদম চুপ করালেন।