Acts 18:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনিও তাঁদের মত তাঁবুর ব্যবসা করতেন বলে তাদের সঙ্গে অবস্থিতি করলেন ও তাঁরা একসঙ্গে কাজ করতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি যেহেতু তাঁদের মতো তাঁবু-নির্মাতা ছিলেন, তিনি তাঁদেরই সঙ্গে থেকে কাজ করতে লাগলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি সমব্যবসায়ী হওয়াতে তাঁহাদের সঙ্গে অবস্থিতি করিলেন, ও তাঁহারা কর্ম্ম করিতে লাগিলেন, কেননা তাঁহারা তাম্বু নির্ম্মাণ ব্যবসায়ী ছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁরা তাঁবু নির্মাণ করতেন য়েমন পৌলও করতেন৷ এইজন্য তিনি তাঁদের সঙ্গে কাজ করতে লাগলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তিনি সম ব্যবসায়ী হওয়াতে তাঁদের সাথে বসবাস করলেন, ও তাঁরা কাজ করতে লাগলেন, কেননা তাঁরা তাঁবু তৈরীর ব্যবসায়ী ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পৌল তাঁহাদের কাছে গেলেন। আর তিনি সমব্যবসায়ী হওয়াতে তাহাদের সঙ্গে অবস্থিতি করিলেন, ও তাঁহারা কর্ম করিতে লাগিলেন, কেননা তাহারা তাম্বু নির্মাণ ব্যবসায়ী ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের মত তিনিও তাম্বু তৈরীর কাজ করতেন বলে তাঁদের সংগে থেকে কাজ করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের মত তিনিও তাম্বু তৈরীর কাজ করতেন বলে তাঁদের সংগে থেকে কাজ করতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৌল তাদের বাড়িতে গেলেন। তারা তাঁবু তৈরীর কাজ করত। পৌলেরও সেই একই ব্যবসা ছিল। তাই তিনি তাদের বাড়িতে থেকেই তাদের সঙ্গে কাজ করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা তাঁবু নির্মাণ করতেন যেমন পৌলও করতেন৷ এইজন্য তিনি তাঁদের সঙ্গে কাজ করতে লাগলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি সম ব্যবসায়ী হওয়াতে তাঁদের সাথে বসবাস করলেন, ও তাঁরা কাজ করতে লাগলেন, কারণ তাঁরা তাঁবু তৈরীর ব্যবসায়ী ছিলেন।