Acts 18:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রতি বিশ্রামবারে তিনি মজলিস-খানায় গিয়ে ঈসার বিষয় নিয়ে আলোচনা করতেন এবং ইহুদী ও গ্রীক লোকেরা যেন ঈমান আনে তার চেষ্টা করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রতি বিশ্রামবারে তিনি সমাজভবনে গিয়ে আলাপ-আলোচনা করতেন, ইহুদি ও গ্রিকদের বিশ্বাসে নিয়ে আসার চেষ্টা করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রতি বিশ্রামবারে তিনি সমাজ-গৃহে কথা প্রসঙ্গ করিতেন, এবং যিহূদী ও গ্রীকদিগকে বিশ্বাস করিতে প্রবৃত্তি দিতেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রতি বিশ্রামবারে পৌল সমাজ-গৃহে ইহুদী ও গ্রীকদের সঙ্গে কথা বলতেন৷ পৌল চেষ্টা করতেন য়েন এইসব লোকেরা যীশুতে বিশ্বাসী হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
প্রত্যেক বিশ্রামবারে তিনি সমাজ-গৃহে [ধর্ম-গৃহে] বাক্য বলতেন, এবং যিহুদী ও গ্রীকদের বিশ্বাস করতে উৎসাহ দিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রতি বিশ্রামবারে তিনি সমাজ-গৃহে কথা প্রসঙ্গ করিতেন, এবং যিহূদী ও গ্রীকদিগকে বিশ্বাস করিতে প্রবৃত্তি দিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেক বিশ্রামবারে পৌল সমাজ-ঘরে গিয়ে যীশুর বিষয় আলোচনা করতেন এবং গ্রীক ও যিহূদীদের যীশুর পথে আনতে চেষ্টা করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেক বিশ্রামবারে পৌল মজলিস-খানায় গিয়ে ঈসার বিষয় আলোচনা করতেন এবং গ্রীক ও ইহুদীদের মসীহের পথে আনতে চেষ্টা করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতি সাব্বাথ দিনে পৌল ইহুদী সমাজভবনে যেতেন এবং আলাপ-আলোচনার মাধ্যমে ইহুদী ও গ্রীকদের স্বমতে আনতে চেষ্টা করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রতি বিশ্রামবারে পৌল সমাজ-গৃহে ইহুদী ও গ্রীকদের সঙ্গে কথা বলতেন৷ পৌল চেষ্টা করতেন যেন এইসব লোকরা যীশুতে বিশ্বাসী হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রত্যেক বিশ্রামবারে তিনি সমাজঘরে [ধর্মগৃহে] বাক্য বলতেন এবং যিহূদী ও গ্রীকদের বিশ্বাস করতে উৎসাহ দিতেন।