Acts 18:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন সীল ও তীমথি ম্যাসিডোনিয়া থেকে আসলেন, তখন পৌল আল্লাহ্‌র কালাম তবলিগে নিবিষ্ট ছিলেন, ঈসা-ই যে মসীহ্‌, এর প্রমাণ ইহুদীদেরকে দিচ্ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন সীল ও তিমথি ম্যাসিডোনিয়া থেকে উপস্থিত হলেন, পৌল সস্পূর্ণরূপে নিজেকে প্রচারকাজে উৎসর্গ করলেন। তিনি ইহুদিদের কাছে সাক্ষ্যদান করতে লাগলেন যে, যীশুই ছিলেন মশীহ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন সীল ও তীমথিয় মাকিদনিয়া হইতে আসিলেন, তখন পৌল বাক্যে নিবিষ্ট ছিলেন, যীশুই যে খ্রীষ্ট, ইহার প্রমাণ যিহূদীদিগকে দিতেছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সীল ও তীমথিয় যখন মাকিদনিয়া থেকে করিন্থে এলেন, তখন পৌল সুসমাচার প্রচারের জন্য তাঁর সমস্ত সময় দিলেন৷ যীশুই য়ে ঈশ্বরের খ্রীষ্ট এই প্রমাণ তিনি ইহুদীদের দিচ্ছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন সীল ও তীমথিয় মাকিদনিয়া থেকে আসলেন, তখন পৌল বাক্য প্রচার করছিলেন, যীশুই যে খ্রীষ্ট, তার প্রমান যিহূদীদের দিচ্ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন সীল ও তীমথিয় মাকিদনিয়া হইতে আসিলেন, তখন পৌল বাক্যে নিবিষ্ট ছিলেন, যীশুই যে খ্রীষ্ট, ইহার প্রমাণ যিহূদীদিগকে দিতেছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সীল ও তীমথিয় ম্যাসিডোনিয়া থেকে আসলে পর পৌল কেবল ঈশ্বরের বাক্য প্রচার করে তাঁর সমস্ত সময় কাটাতে লাগলেন। তিনি যিহূদীদের কাছে সাক্ষ্য দিতেন যে, যীশুই মশীহ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সীল ও তীমথিয় ম্যাসিডোনিয়া থেকে আসলে পর পৌল কেবল আল্লাহ্‌র কালাম তবলিগ করে তাঁর সমস্ত সময় কাটাতে লাগলেন। তিনি ইহুদীদের কাছে সাক্ষ্য দিতেন যে, ঈসাই মসীহ্‌।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ম্যাসিডন থেকে সীল ও তিমথি আসার পর পৌল সুসমাচার প্রচারের কাজে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োগ করলেন এবং ইহুদীদের কাছে প্রমাণ দেখিয়ে বলতে লাগলেন যে যীশুই খ্রীষ্ট।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সীল ও তীমথিয় যখন মাকিদনিয়া থেকে করিন্থে এলেন, তখন পৌল সুসমাচার প্রচারের জন্য তাঁর সমস্ত সময় দিলেন৷ যীশুই যে ঈশ্বরের খ্রীষ্ট এই প্রমাণ তিনি ইহুদীদের দিচ্ছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন সীল ও তীমথিয় মাকিদনিয়া থেকে আসলেন, তখন পৌল বাক্য প্রচার করছিলেন, যীশুই যে খ্রীষ্ট, তার প্রমাণ ইহুদীদের দিচ্ছিলেন।