Acts 18:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি সেখান থেকে প্রস্থান করে তিতিয় যুষ্ট নামে এক জন আল্লাহ্-ভক্ত লোকের বাড়িতে প্রবেশ করলেন, এর বাড়ি মজলিস-খানার পাশে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৌল তখন সমাজভবন ত্যাগ করে পাশেই তিতিয়-যুষ্টের বাড়িতে গেলেন। তিনি ছিলেন ঈশ্বরের একজন উপাসক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি তথা হইতে প্রস্থান করিয়া তিতিয় যুষ্ট নামে এক জন ঈশ্বর-ভক্তের বাটীতে প্রবেশ করিলেন, ইহার বাটী সমাজ-গৃহের পার্শ্বে ছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পৌল সেখান থেকে চলে গিয়ে সমাজ-গৃহের পাশে তিতিয় যুষ্ট নামে এক ঈশ্বরভক্ত অইহুদীর বাড়িতে উঠলেন; ইনি সত্য ঈশ্বরের উপাসনা করতেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি সেখান থেকে চলে গিয়ে তিতিয় যুষ্ঠ নামে একজন ঈশ্বর-ভক্তের বাড়িতে গেলেন, যার বাড়ি সমাজ-গৃহের [ধর্ম-গৃহের] পাশেই ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি তথা হইতে প্রস্থান করিয়া তিতিয় যুষ্ট নামে একজন ঈশ্বর-ভক্তের বাটীতে প্রবেশ করিলেন, ইহার বাটী সমাজ-গৃহের পার্শ্বে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে পৌল সমাজ-ঘর ছেড়ে তিতিয়-যুষ্ট নামে একজন লোকের ঘরে গেলেন। এই লোকের বাড়ী সমাজ-ঘরের পাশেই ছিল এবং ইনি অযিহূদী হয়েও ঈশ্বরের উপাসনা করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে পৌল মজলিস-খানা ছেড়ে তিতিয়-যুষ্ট নামে একজন লোকের ঘরে গেলেন। এই লোকের বাড়ী মজলিস-খানার পাশেই ছিল এবং ইনি অ-ইহুদী হয়েও আল্লাহ্র এবাদত করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৌল সেখান তেকে চলেল গেলেন তীত জাস্টাস নামে ঈশ্বরভক্ত এক ব্যক্তির বাড়িতে। সমাজভবনের পাশেই ছিল তাঁর বাড়ি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৌল সেখান থেকে চলে গিয়ে সমাজ-গৃহের পাশে তিতিয় যুষ্ট নামে এক ঈশ্বরভক্ত অইহুদীর বাড়িতে উঠলেন; ইনি সত্য ঈশ্বরের উপাসনা করতেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি সেখান থেকে চলে গিয়ে তিতিয় যুষ্ঠ নামে একজন ঈশ্বর ভক্তের বাড়িতে গেলেন, যার বাড়ি সমাজঘরের [ধর্মগৃহের] পাশেই ছিল।