Acts 19:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আপল্লো যে সময়ে করিন্থে ছিলেন, সেই সময়ে পৌল উত্তর অঞ্চল দিয়ে গমন করে ইফিষে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপল্লো যখন করিন্থে ছিলেন, পৌল তখন দেশের ভিতরের পথ দিয়ে ইফিষে পৌঁছালেন। সেখানে তিনি কয়েকজন শিষ্যের সন্ধান পেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপল্লো যে সময়ে করিন্থে ছিলেন, সে সময়ে পৌল উত্তর অঞ্চল দিয়া গমন করিয়া ইফিষে আসিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আপল্লো যখন করিন্থে ছিলেন তখন পৌল সেইঅঞ্চলের মধ্য দিয়ে য়েতে য়েতে ইফিষে এসে পৌঁছলেন৷ সেখানে তিনি য়োহন বাপ্তাইজকের কয়েকজন অনুগামীর দেখা পেলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আপল্লো যে সময়ে করিন্থে ছিলেন, সেই সময় পৌল উত্তর অঞ্চল দিয়ে গিয়ে ইফিষে আসলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপল্লো যে সময়ে করিন্থে ছিলেন, সেই সময়ে পৌল উত্তর অঞ্চল দিয়া গমন করিয়া ইফিষে আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপল্লো যখন করিন্থে ছিলেন সেই সময় পৌল এশিয়া প্রদেশের মধ্য দিয়ে ইফিষে আসলেন। সেখানে তিনি কয়েকজন শিষ্যের দেখা পেয়ে তাদের জিজ্ঞাসা করলেন, “আপনারা যখন প্রভু যীশুর উপর বিশ্বাস করেছিলেন তখন কি পবিত্র আত্মা পেয়েছিলেন?” তারা তাঁকে বলল, “পবিত্র আত্মা যে আছেন সেই কথা আমরা শুনিই নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপল্লো যখন করিনে' ছিলেন সেই সময় পৌল এশিয়া প্রদেশের মধ্য দিয়ে ইফিষে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপোল্লো যখন করিন্থে ছিলেন তখন পৌল স্থলপথে বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে বেড়াচ্ছিলেন। পরের তিনি ইফিসাসে গিয়ে পৌঁছালেন। সেখানে কয়েকজন নবদীক্ষিত শিষ্যের সঙ্গে তাঁর দেখা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপল্লো যখন করিন্থে ছিলেন তখন পৌল সেই অঞ্চলের মধ্য দিয়ে যেতে যেতে ইফিষে এসে পৌঁছলেন৷ সেখানে তিনি যোহন বাপ্তাইজকের কয়েকজন অনুগামীর দেখা পেলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আপল্লো যে দিনের করিন্থে ছিলেন, সেই দিন পৌল পার্ব্যত্য অঞ্চল দিয়ে গিয়ে ইফিষে আসলেন। সেখানে কয়েক জন শিষ্যের দেখা পেলেন;