Acts 19:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এমন কি, তাঁর শরীর থেকে রুমাল কিংবা গামছা অসুস্থ লোকদের কাছে আনলে ব্যাধি তাদেরকে ছেড়ে যেত এবং দুষ্ট রূহ্রা বের হয়ে যেত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি, তাঁর স্পর্শ করা রুমাল ও পোশাক অসুস্থ ব্যক্তিদের কাছে নিয়ে গেলে তারা সুস্থ হত এবং মন্দ-আত্মা তাদের ছেড়ে যেত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এমন কি, তাঁহার গাত্র হইতে রুমাল কিম্বা গামছা পীড়িত লোকদের নিকটে আনিলে ব্যাধি তাহাদিগকে ছাড়িয়া যাইত, এবং দুষ্ট আত্মারা বাহির হইয়া যাইত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এমন কি তাঁর স্পর্শ করা গামছা অসুস্থ লোকদের গায়ে ছোঁয়ালে তাদের রোগ ভাল হয়ে য়েত, আর অশুচি আত্মারাও তাদের মধ্য থেকে বের হয়ে য়েত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এমন কি পৌলের শরীর থেকে তাঁর রুমাল কিংবা গামছা অসুস্থ লোকদের কাছে আনলে তাদের অসুখ সেরে যেত, এবং মন্দ আত্মা বের হয়ে যেত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এমন কি, তাঁহার গাত্র হইতে রুমাল কিম্বা গামছা পীড়িত লোকদের নিকটে আনিলে ব্যাধি তাহাদিগকে ছাড়িয়া যাইত, এবং দুষ্ট আত্মারা বাহির হইয়া যাইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর ব্যবহার করা গামছা ও গায়ের কাপড় রোগীদের কাছে নিয়ে গেলে পর তাদের অসুখ ভাল হয়ে যেত এবং মন্দ আত্মারাও ছেড়ে যেত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর ব্যবহার করা গামছা ও গায়ের কাপড় রোগীদের কাছে নিয়ে গেলে পর তাদের অসুখ ভাল হয়ে যেত এবং ভূতেরাও ছেড়ে যেত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকে তাঁর রুমাল বা পরণের আলখাল্লা নিয়ে গিয়ে রোগীদের অঙ্গে স্পর্শ করাত। তাতেই তারা সুস্থ হয়ে যেত এবং অপদেবতা বেরিয়ে যেত তাদের মধ্যে থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমন কি তাঁর স্পর্শ করা গামছা অসুস্থ লোকদের গায়ে ছোয়়ালে তাদের রোগ ভাল হয়ে যেত, আর অশুচি আত্মারাও তাদের মধ্য থেকে বার হয়ে যেত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমনকি পৌলের শরীর থেকে তাঁর রুমাল কিংবা গামছা অসুস্থ লোকদের কাছে আনলে তাদের অসুখ সেরে যেত এবং মন্দ আত্মা বের হয়ে যেত।