Acts 19:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এই কথা ইফিষ-নিবাসী ইহুদী ও গ্রীক সকলেই জানতে পেল, তাতে সকলে খুব ভয় পেল এবং প্রভু ঈসার নাম প্রশংসিত হতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইফিষে বসবাসকারী ইহুদি ও গ্রিকেরা একথা জানতে পেরে সবাই ভয়ে আড়ষ্ট হয়ে পড়ল এবং প্রভু যীশুর নাম মহিমান্বিত হয়ে উঠল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইহা ইফিষ-নিবাসী যিহূদী ও গ্রীক সকলেই জানিতে পাইল, তাহাতে সকলে ভয়গ্রস্ত হইল, এবং প্রভু যীশুর নাম মহিমান্বিত হইতে লাগিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ইহুদী ও গ্রীক যাঁরা ইফিষে থাকত, তারা সবাই এই ঘটনার কথা জানতে পারল৷ এর ফলে তাদের সকলের মধ্যে ত্রাসের সঞ্চার হল; আর প্রভুর নাম সমাদৃত হল৷ লোকেরা যীশুর নামকে আরও উচ্চ সম্মান দিতে লাগল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তা ইফিষের সমস্ত যিহূদী ও গ্রীক লোকেরা জানতে পারল, তাতে সকলে ভয় পেয়ে গেল, এবং প্রভু যীশুর নামের গৌরব করতে লাগল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইহা ইফিষ-নিবাসী যিহূদী ও গ্রীক সকলেই জানিতে পাইল, তাহাতে সকলে ভয়গ্রস্ত হইল, এবং প্রভু যীশুর নাম মহিমান্বিত হইতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই খবর যখন ইফিষে বাসকারী যিহূদী ও গ্রীকেরা জানতে পারল তখন তারা সবাই খুব ভয় পেল, আর প্রভু যীশুর নামের খুব গৌরব হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই খবর যখন ইফিষে বাসকারী ইহুদী ও গ্রীকেরা জানতে পারল তখন তারা সবাই খুব ভয় পেল, আর হযরত ঈসার নামের খুব প্রশংসা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ ঘটনার কথা গ্রীক-ইহুদী নির্বিশেষে ইফিসাসের সকলের কাছে ছড়িয়ে পড়ল। সকলে তখন সন্ত্রস্ত হয়ে উঠল এবং প্রভুর যীশুর নাম মহিমান্বিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইহুদী ও গ্রীক যাঁরা ইফিষে থাকত, তারা সবাই এই ঘটনার কথা জানতে পারল৷ এর ফলে তাদের সকলের মধ্যে ত্রাসের সঞ্চার হল আর প্রভুর নাম সমাদৃত হল৷ লোকেরা যীশুর নামকে আরও উচ্চ সম্মান দিতে লাগল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তা ইফিষের সমস্ত যিহূদী ও গ্রীক লোকেরা জানতে পারল, তাতে সকলে ভয় পেয়ে গেল এবং প্রভু যীশুর নামের গৌরব করতে লাগল।