Acts 19:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যারা ঈমান এনেছিল, তাদের অনেকে এসে নিজ নিজ কাজ স্বীকার ও প্রকাশ করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা বিশ্বাস করেছিল, তাদের অনেকেই তখন এসে প্রকাশ্যে তাদের সব অপকর্মের কথা স্বীকার করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাহারা বিশ্বাস করিয়াছিল, তাহাদের অনেকে আসিয়া আপন আপন ক্রিয়া স্বীকার ও প্রকাশ করিতে লাগিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অনেকে যাঁরা বিশ্বাসী হল তারা নিজের নিজের অপকর্মের কথা প্রকাশ্যে স্বীকার করল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর অনেক বিশ্বাসীরা এসেছিল এবং অনুতপ্ত হয়ে তাদের নিজের নিজের খারাপ কাজ স্বীকার ও দেখাতে লাগল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাহারা বিশ্বাস করিয়াছিল, তাহাদের অনেকে আসিয়া আপন আপন ক্রিয়া স্বীকার ও প্রকাশ করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা প্রভু যীশুর উপর বিশ্বাস করেছিল এমন অনেক লোক তখন এসে খোলাখুলিভাবেই তাদের মন্দ কাজের বিষয় স্বীকার করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা হযরত ঈসার উপর ঈমান এনেছিল এমন অনেক লোক তখন এসে খোলাখুলিভাবেই তাদের খারাপ কাজের বিষয় স্বীকার করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের মধ্যে এমন অনেকে ছিল যারা খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করেছিল তারা তখন এসে প্রকাশ্যে স্বীকার করে বলল যে তারা তন্ত্রমন্ত্রের সাহায্যে নানা কাজ করছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনেকে যারা বিশ্বাসী হল তারা নিজের নিজের অপকর্মের কথা প্রকাশ্যে স্বীকার করল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অনেক বিশ্বাসীরা এসেছিল এবং অনুতপ্ত হয়ে তাদের নিজের নিজের খারাপ কাজ স্বীকার ও দেখাতে লাগল।