Acts 19:2 — Compare Translations
10 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি সেখানে কয়েক জন সাহাবীর দেখা পেলেন; আর তাদেরকে বললেন, ঈমান আনার পর তোমরা কি পাক-রূহ্ পেয়েছিলে? তারা তাঁকে বললো, পাক-রূহ্ যে আছেন, তাও আমরা শুনি নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাদের জিজ্ঞাসা করলেন, “তোমরা যখন বিশ্বাস করেছিলে, তখন কি পবিত্র আত্মা লাভ করেছিলে?” তারা উত্তর দিল, “না, এমনকি কোনো পবিত্র আত্মা যে আছেন, সেকথা, আমরা শুনিনি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথায় কয়েক জন শিষ্যের দেখা পাইলেন; আর তাহাদিগকে বলিলেন, বিশ্বাসী হইয়া তোমরা কি পবিত্র আত্মা পাইয়াছিলে? তাহারা তাঁহাকে কহিল, পবিত্র আত্মা যে আছেন, তাহাও আমরা শুনি নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি তাদের বললেন, ‘তোমরা যখন বিশ্বাসী হও, তখন কি পবিত্র আত্মা পেয়েছিলে?’ তারা তাঁকে বলল, ‘কই? পবিত্র আত্মা বলে য়ে কিছু আছে এমন কথা তো আমরা কখনও শুনি নি!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেখানে কয়েকজন শিষ্যের দেখা পেলেন; আর তাদের বললেন, বিশ্বাসী হওয়ার পর তোমরা কি পবিত্র আত্মা পেয়েছিলে? তারা তাঁকে বলল, পবিত্র আত্মা যে আছেন, সেই কথা আমরা শুনিনি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথায় কয়েক জন শিষ্যের দেখা পাইলেন; আর তাহাদিগকে বলিলেন, বিশ্বাসী হইয়া তোমরা কি পবিত্র আত্মা পাইয়াছিলে? তাহারা তাঁহাকে কহিল, পবিত্র আত্মা যে আছেন, তাহাও আমরা শুনি নাই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে তিনি কয়েকজন উম্মতের দেখা পেয়ে তাদের জিজ্ঞাসা করলেন, “আপনারা যখন ঈমান এনেছিলেন তখন কি পাক-রূহ্ পেয়েছিলেন?” তারা তাঁকে বলল, “পাক-রূহ্ যে আছেন সেই কথা আমরা শুনিই নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা যখন খ্রীষ্টে বিশ্বাস করেছিলে তখন কি পবিত্র আত্মা লাভ করেছিলে? তারা বলল, না। পবিত্র আত্মার কথা আমরা কখনও শুনিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি তাদের বললেন, “তোমরা যখন বিশ্বাসী হও, তখন কি পবিত্র আত্মা পেয়েছিলে?” তারা তাঁকে বলল, “কই? পবিত্র আত্মা বলে যে কিছু আছে এমন কথা তো আমরা কখনও শুনি নি!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পৌল তাদের বললেন, যখন তোমরা বিশ্বাসী হয়েছিলে তখন তোমরা কি পবিত্র আত্মা পেয়েছিলে? তারা তাঁকে বলল, পবিত্র আত্মা যে আছেন, সেই কথা আমরা শুনিনি।