Acts 19:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বললেন, তবে কোন বাপ্তিস্ম নিয়েছিলে? তারা বললো, ইয়াহিয়ার বাপ্তিস্ম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন পৌল জিজ্ঞাসা করলেন, “তাহলে তোমরা কোন বাপ্তিষ্ম গ্রহণ করেছিলে?” তারা উত্তর দিল, “যোহনের বাপ্তিষ্ম।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কহিলেন, তবে কিসে বাপ্তাইজিত হইয়াছিলে? তাহারা কহিল, যোহনের বাপ্তিস্মে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি তাদের বললেন, ‘তবে তোমাদের কি ধরণের বাপ্তিস্ম হয়েছিল?’ তারা বলল, ‘য়োহন য়ে ধরণের বাপ্তিস্ম দিতেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি বললেন, তবে কিসে বাপ্তাইজিত হয়েছিলে? তারা বলল, যোহনের বাপ্তিস্মে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কহিলেন, তবে কিসে বাপ্তাইজিত হইয়াছিলে? তাহারা কহিল, যোহনের বাপ্তিস্মে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পৌল বললেন, “তবে আপনারা কোন্‌ বাপ্তিস্ম পেয়েছিলেন?” তারা বলল, “যোহনের বাপ্তিস্ম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন পৌল বললেন, “তবে আপনারা কোন্‌ তরিকাবন্দী পেয়েছিলেন?” তারা বলল, “ইয়াহিয়ার তরিকাবন্দী।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি জিজ্ঞাসা করলেন, তাহলে কি ধরণের বাপ্তিষ্ম তোমরা গ্রহণ করেছ? তারা বলল, দীক্ষাগুরু যোহনের প্রবর্তিত বাপ্তিষ্ম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি তাদের বললেন, “তবে তোমাদের কি ধরণের বাপ্তিস্ম হয়েছিল?” তারা বলল, “যোহন যে ধরণের বাপ্তিস্ম দিতেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন, তবে কিসে বাপ্তাইজিত হয়েছিলে? তারা বলল, যোহনের বাপ্তিষ্মের।