Acts 19:37 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ এই যে লোকদেরকে তোমরা এই স্থানে এনেছ, এরা তো মন্দিরগুলোর অপহারকও নয়, আমাদের দেবীর নিন্দুকও নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা এই লোকগুলিকে এখানে নিয়ে এসেছ, এরা তো মন্দির লুট করেনি, আমাদের দেবীরও অবমাননা করেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ এই যে লোকদিগকে তোমরা এ স্থানে আনিয়াছ, ইহারা ত মন্দির-অপহারকও নয়, আমাদের দেবীর নিন্দকও নয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ এই য়ে লোকদের তোমরা এখানে এনেছ, এরা তো মন্দির লুঠও করে নি বা আমাদের দেবীর অপমানও করে নি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ এই যে লোকদের এখানে এনেছ, তারা মন্দির লুঠেরাও নয়, আমাদের দেবীর অপমানকারীও নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ এই যে লোকদিগকে তোমরা এই স্থানে আনিয়াছ, ইহারা ত মন্দির অপহারকও নয়, আমাদের দেবীর নিন্দুকও নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদিও এই লোকেরা আমাদের মন্দিরগুলো থেকে চুরিও করে নি এবং আমাদের দেবীর নিন্দাও করে নি, তবুও এই লোকদের তোমরা এখানে এনেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদিও এই লোকেরা আমাদের মন্দিরগুলো থেকে চুরিও করে নি এবং আমাদের দেবীর নিন্দাও করে নি, তবুও এই লোকদের তোমরা এখানে এনেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাদের তোমরা ধরে এনেছ, তারা মন্দির অপবিত্র করেনি কিম্বা আমাদের দেবীর কোন নিন্দাও করেনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কারণ এই যে লোকদের তোমরা এখানে এনেছ, এরা তো মন্দির লুঠও করে নি বা আমাদের দেবীর অপমানও করে নি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ এই যে লোকদের এখানে এনেছ, তারা মন্দির লুটেরাও নয়, আমাদের মহাদেবীর বিরুদ্ধে ধর্ম্মনিন্দাও করে নি।