Acts 19:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পৌল বললেন, ইয়াহিয়া মন পরিবর্তনের বাপ্তিস্মে বাপ্তিস্ম দিতেন, লোকদেরকে বলতেন, যিনি তাঁর পরে আসবেন, তাঁতে অর্থাৎ ঈসাতে তাদেরকে ঈমান আনতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৌল বললেন, “যোহনের বাপ্তিষ্ম ছিল মন পরিবর্তনের বাপ্তিষ্ম। তিনি লোকদের বলেছিলেন, যিনি তাঁর পরে আসছেন, সেই যীশুর উপরে তারা যেন বিশ্বাস করে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পৌল কহিলেন, যোহন মনপরিবর্ত্তনের বাপ্তিস্মে বাপ্তাইজ করিতেন, লোকদিগকে বলিতেন, যিনি তাঁহার পরে আসিবেন, তাঁহাতে অর্থাৎ যীশুতে তাহাদিগকে বিশ্বাস করিতে হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পৌল বললেন, ‘য়োহন মন-ফেরানোর জন্য লোকদের বাপ্তাইজ করতেন৷ তিনি তাদের বলতেন, তাঁর পরে যিনি আসছেন, তাঁর ওপর অর্থাত্ যীশুর ওপর বিশ্বাস কর৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পৌল বলেলন, যোহন মন পরিবর্তনের বাপ্তিস্মে বাপ্তাইজিত করতেন, লোকদের বলতেন, যিনি তাঁর পরে আসবেন, তাকে অর্থাৎ যীশুকে তাদের বিশ্বাস করতে হবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পৌল কহিলেন, যোহন মন পরিবর্তনের বাপ্তিস্মে বাপ্তাইজ করিতেন, লোকদিগকে বলিতেন, যিনি তাঁহার পরে আসিবেন, তাঁহাতে অর্থাৎ যীশুতে তাহাদিগকে বিশ্বাস করিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৌল বললেন, “পাপ থেকে মন ফিরিয়ে যে বাপ্তিস্ম গ্রহণ, সেটাই ছিল যোহনের বাপ্তিস্ম। যোহন লোকদের বলেছিলেন, তাঁর পরে যিনি আসছেন তাঁর উপরে, অর্থাৎ যীশুর উপরে বিশ্বাস করতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পৌল বললেন, “তওবা করে যে তরিকাবন্দী গ্রহণ, সেটাই ছিল ইয়াহিয়ার তরিকাবন্দী। ইয়াহিয়া লোকদের বলেছিলেন, তাঁর পরে যিনি আসছেন তাঁর উপর, অর্থাৎ ঈসার উপর ঈমান আনতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৌল বললেন, দীক্ষাগুরু যোহন পাপের জন্য অনুতাপ ও হৃদয় পরিবর্তন সূচন বাপ্তিষ্ম দান করতেন। লোকদের তিনি বলতেন যে তাঁর পরে যিনি আসছেন তাঁর অর্থাৎ যীশুর উপরে যেন তারা বিশ্বাস স্থাপন করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৌল বললেন, “যোহন মন-ফেরানোর জন্য লোকদের বাপ্তাইজ করতেন৷ তিনি তাদের বলতেন, তাঁর পরে যিনি আসছেন, তাঁর ওপর অর্থাত যীশুর ওপর বিশ্বাস কর৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পৌল বলেলন, যোহন মন পরিবর্তনের বাপ্তিষ্মের বাপ্তাইজিত করতেন, লোকদের বলতেন, যিনি তাঁর পরে আসবেন, তাকে অর্থাৎ যীশুকে তাদের বিশ্বাস করতে হবে।