Acts 19:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পৌল তাদের উপরে হস্তার্পণ করলে পাক-রূহ্‌ তাদের উপরে আসলেন, তাতে তারা নানা ভাষায় কথা বলতে এবং ভবিষ্যদ্বাণী বলতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৌল যখন তাদের উপরে হাত রাখলেন, পবিত্র আত্মা তাদের উপরে নেমে এলেন। তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা ও ভাববাণী বলতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পৌল তাহাদের উপরে হস্তার্পণ করিলে পবিত্র আত্মা তাহাদের উপরে আসিলেন, তাহাতে তাহারা নানা ভাষায় কথা কহিতে এবং ভাববাণী বলিতে লাগিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর পৌল তাদের ওপর হাত রাখলে, তাদের ওপর পবিত্র আত্মা নেমে এলেন৷ তারা নানা ভাষায় কথা বলতে ও ভাববাণী বলতে শুরু করল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর পৌল তাদের উপরে হাত রেখে প্রার্থনা করলে পবিত্র আত্মা তাদের উপরে আসলেন, তাতে তারা বিভিন্ন ভাষায় কথা বলতে ও ভবিষদ্বাণী করতে লাগল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পৌল তাহাদের উপরে হস্তার্পণ করিলে পবিত্র আত্মা তাহাদের উপরে আসিলেন, তাহাতে তাহারা নানা ভাষায় কথা কহিতে এবং ভাববাণী বলিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পৌল তাদের উপর হাত রাখলে পর তাদের উপর পবিত্র আত্মা আসলেন, আর তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে ও নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন পৌল তাদের উপর হাত রাখলে পর তাদের উপর পাক-রূহ্‌ আসলেন, আর তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে ও নবী হিসাবে আল্লাহ্‌র কালাম বলতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৌল যখন তাদের উপরে হস্তার্পণ করলেন, পবিত্র আত্মা এসে তাদের উপর অধিষ্ঠান করলেন। তারা তখন বিভিন্ন ভাষায় কথা বলতে লাগল এবং ভবিষ্যদ্বাণী করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর পৌল তাদের ওপর হাত রাখলে, তাদের ওপর পবিত্র আত্মা নেমে এলেন৷ তারা নানা ভাষায় কথা বলতে ও ভাববাণী বলতে শুরু করল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পৌল তাদের উপরে হাত রেখে প্রার্থনা করলে পবিত্র আত্মা তাদের উপরে আসলেন, তাতে তারা বিভিন্ন ভাষায় কথা বলতে ও ভবিষদ্বাণী করতে লাগল।