Acts 19:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি মজলিস-খানায় প্রবেশ করে তিন মাস সাহসপূর্বক কথা বললেন, আল্লাহ্র রাজ্যের বিষয়ে আলাপ করতেন ও তারা যেন ঈমান আনে তার চেষ্টা করতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে পৌল সমাজভবনে প্রবেশ করে সেখানে তিন মাস যাবৎ সাহসের সঙ্গে প্রচার করলেন। তিনি যুক্তিতর্কের মাধ্যমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে তাদের বিশ্বাস করতে অনুপ্রেরণা দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি সমাজ-গৃহে প্রবেশ করিয়া তিন মাস সাহস পূর্ব্বক কথা কহিলেন, ঈশ্বরের রাজ্যের বিষয়ে কথা প্রসঙ্গ করিতে ও প্রবৃত্তি দিতে লাগিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর পৌল সমাজ-গৃহে গেলেন, আর সেখানে তিন মাস ধরে নির্ভীকভাবে কথা বললেন এবং যুক্তিসহ ঈশ্বরের রাজ্যের বিষয়ে বুঝিয়ে দিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি সমাজ-গৃহে [ধর্ম-গৃহে] গিয়ে তিনমাস সাহসের সাথে কথা বললেন, ঈশ্বরের রাজ্যের বিষয় যুক্তিসহ বুঝিয়ে দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি সমাজ-গৃহে প্রবেশ করিয়া তিন মাস সাহসপূর্বক কথা কহিলেন, ঈশ্বরের রাজ্যের বিষয়ে কথা প্রসঙ্গ করিতে ও প্রবৃত্তি দিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে পৌল সমাজ-ঘরে গেলেন এবং তিন মাস পর্যন্ত খুব সাহসের সংগে কথা বললেন। ঈশ্বরের রাজ্য সম্বন্ধে তিনি যুক্তি-তর্কের মধ্য দিয়ে লোকদের বিশ্বাস জন্মাবার চেষ্টা করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে পৌল মজলিস-খানায় গেলেন এবং তিন মাস পর্যন্ত খুব সাহসের সংগে কথা বললেন। আল্লাহ্র রাজ্য সম্বন্ধে তিনি যুক্তি-তর্কের মধ্য দিয়ে লোকেরা যাতে ঈমান আনে তার চেষ্টা করতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর পৌল তিন মাস ইহুদী সমাজভবন সমূহে মুক্ত কণ্ঠে যুক্তি প্রমাণসহ ঈশ্বরের রাজ্যের কথা প্রচার করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর পৌল সমাজ-গৃহে গেলেন, আর সেখানে তিন মাস ধরে নির্ভীকভাবে কথা বললেন এবং যুক্তিসহ ঈশ্বরের রাজ্যের বিষয়ে বুঝিয়ে দিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি সমাজঘরে [ধর্মগৃহে] গিয়ে তিনমাস সাহসের সাথে কথা বললেন, ঈশ্বরের রাজ্যের বিষয় যুক্তিসহ বুঝিয়ে দিলেন।