Acts 2:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের নিজ নিজ ভাষায় ওদেরকে আল্লাহ্র মহৎ মহৎ কাজের কথা বলতে শুনছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
(ইহুদি ও ইহুদি ধর্মে ধর্মান্তরিত, উভয়ই); ক্রীটিয় ও আরবীয়েরা, আমরা শুনতে পাচ্ছি, আমাদের নিজস্ব ভাষায় তাঁরা ঈশ্বরের বিস্ময়কর কীর্তির কথা ঘোষণা করছেন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—এবং ক্রীতীয় ও আরবীয় লোক যে আমরা, আমাদের নিজ নিজ ভাষায় উহাদিগকে ঈশ্বরের মহৎ মহৎ কর্ম্মের কথা বলিতে শুনিতেছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ক্রীতীয় ও আরবীয় আমরা সকলেই আমাদের মাতৃভাষায় ঈশ্বরের মহাপরাক্রান্ত কাজের বর্ণনা এদের মুখে শুনেছি৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যিহূদি ও যিহূদি ধর্মে দীক্ষিত অনেকে, এবং ক্রীতীয় ও আরবের বাসিন্দা যে আমরা, সবাই নিজের নিজের মাতৃভাষায় ঈশ্বরের আশ্চর্য ও উত্তম কাজের কথা ওদের মুখ থেকে শুনছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের নিজ নিজ ভাষায় উহাদিগকে ঈশ্বরের মহৎ মহৎ কর্মের কথা বলিতে শুনিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ক্রীট দ্বীপের লোকেরা ও আরবীয়েরা-আমরা সকলেই তো আমাদের নিজের নিজের ভাষায় ঈশ্বরের মহৎ কাজের কথা ওদের বলতে শুনছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ক্রীট দ্বীপের লোকেরা ও আরবীয়রা- আমরা সকলেই তো আমাদের নিজের নিজের ভাষায় আল্লাহ্র মহৎ কাজের কথা ওদের বলতে শুনছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ক্রীট ও আরবনিবাসীরাও আছেন। আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের ভাষায় ঈশ্বরের মহাপরাক্রমসম্পন্ন কাজের কথা এদের মুখে শুনতে পাচ্ছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ক্রীতীয় ও আরবীয় আমরা সকলেই আমাদের মাতৃভাষায় ঈশ্বরের মহাপরাক্রান্ত কাজের বর্ণনা এদের মুখে শুনেছি৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদী ও যিহূদী ধর্মে ধর্মান্তরিত অনেকে এবং ক্রীতীয় ও আরবের বাসিন্দা যে আমরা, সবাই নিজের নিজের ভাষায় ঈশ্বরের আশ্চর্য্য ও উত্তম কাজের কথা ওদের মুখ থেকে শুনছি।