Acts 2:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
“শেষ কালে এরকম হবে, এই কথা আল্লাহ্ বলছেন, আমি মানুষের উপরে আমার রূহ্ সেচন করবো; তাতে তোমাদের পুত্ররা ও তোমাদের কন্যারা ভবিষ্যদ্বাণী বলবে, আর তোমাদের যুবকেরা দর্শন পাবে, এবং তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ঈশ্বর বলেন, ‘অন্তিমকালে, আমি সমস্ত মানুষের উপরে আমার আত্মা ঢেলে দেব। তোমাদের ছেলে ও মেয়েরা ভাববাণী বলবে, তোমাদের প্রবীণেরা স্বপ্ন দেখবে, তোমাদের যুবকেরা দর্শন পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
“শেষ কালে এইরূপ হইবে, ইহা ঈশ্বর বলিতেছেন, আমি মর্ত্ত্যমাত্রের উপরে আপন আত্মা সেচন করিব; তাহাতে তোমাদের পুত্রগণ ও তোমাদের কন্যাগণ ভাববাণী বলিবে, আর তোমাদের যুবকেরা দর্শন পাইবে, আর তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘ঈশ্বর বলছেন: শেষের দিনগুলিতে এরকমই হবে; শেষকালে আমি সকল লোকের উপরে আমার আত্মা ঢেলে দেব, তাতে তোমাদের ছেলেমেয়েরা ভাববাণী বলবে, তোমাদের যুবকেরা দর্শন পাবে, আর তোমাদের বৃদ্ধ লোকেরা স্বপ্ন দেখবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“শেষ সময়ে এমন হবে, ঈশ্বর বলেন, আমি সমস্ত মানুষের উপরে আমার আত্মা ঢেলে দেব, তারফলে তোমাদের ছেলে ও মেয়েরা ভাববাণী বলবে, তোমাদের যুবকেরা দর্শন পাবে ও তোমাদের বৃদ্ধরাও স্বপ্ন দেখবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
“শেষ কালে এইরূপ হইবে, ইহা ঈশ্বর বলিতেছেন, আমি মর্ত্যমাত্রের উপরে আপন আত্মা সেচন করিব; তাহাতে তোমাদের পুত্রগণ ও তোমাদের কন্যাগণ ভাববাণী বলিবে, আর তোমাদের যুবকেরা দর্শন পাইবে, আর তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘শেষকালে সব লোকের উপরে আমি আমার আত্মা ঢেলে দেব; তাতে তোমাদের ছেলেরা ও মেয়েরা নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলবে, তোমাদের যুবকেরা দর্শন পাবে, তোমাদের বুড়ো লোকেরা স্বপ্ন দেখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘শেষকালে সব লোকের উপরে আমি আমার রূহ্ ঢেলে দেব; তাতে তোমাদের ছেলেরা ও মেয়েরা নবী হিসাবে আল্লাহ্র কালাম বলবে, তোমাদের যুবকেরা দর্শন পাবে, তোমাদের বুড়ো লোকেরা স্বপ্ন দেখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
‘ঈশ্বর ঘোষণা করেছেন, অন্তিম কালে ঘটবে এসব ঘটনা –আমার আত্মা আমি সমস্ত মানুষের মধ্যে সেচন করব,এবং তোমাদের পুত্র কন্যারা ভবিষ্যদ্বাণী বলবে,তোমাদের যুবকেরা লাভ করবে অলৌকিক দর্শন এবং প্রবীণেরা দেখবে স্বপ্ন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
‘ঈশ্বর বলছেন: শেষের দিনগুলিতে এরকমই হবে; শেষকালে আমি সকল লোকের উপরে আমার আত্মা ঢেলে দেব, তাতে তোমাদের ছেলেমেয়েরা ভাববাণী বলবে, তোমাদের যুবকরা দর্শন পাবে, আর তোমাদের বৃদ্ধ লোকরা স্বপ্ন দেখবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“শেষের দিনের এমন হবে, ঈশ্বর বলেন, আমি সমস্ত মাংসের উপরে আমার আত্মা ঢেলে দেব, তারফলে তোমাদের ছেলে ও মেয়েরা ভাববাণী বলবে, তোমাদের যুবকেরা দর্শন পাবে ও তোমাদের বৃদ্ধরাও স্বপ্ন দেখবে।