Acts 2:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার আমার গোলামদের উপরে এবং আমার বাঁদীদের উপরে সেই সময়ে আমি আমার রূহ্ সেচন করবো, আর তারা ভবিষ্যদ্বাণী বলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি, আমার দাস-দাসীদেরও উপরে, সেইসব দিনে আমি আমার আত্মা ঢেলে দেব, আর তারা ভবিষ্যদ্বাণী করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার আমার দাসদের উপরে এবং আমার দাসীদের উপরে সেই সময়ে আমি আমার আত্মা সেচন করিব, আর তাহারা ভাববাণী বলিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
হ্যাঁ, আমি আমার সেবকদের, স্ত্রী ও পুরুষ সকলের উপরে আমার আত্মা ঢেলে দেব, আর তারা ভাববানী বলবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আবার সেই সময় আমি আমার দাস ও দাসীদের উপরে আমার আত্মা ঢেলে দেব, আর তারা ভাববাণী বলবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার আমার দাসদের উপরে এবং আমার দাসীদের উপরে সেই সময়ে আমি আমার আত্মা সেচন করিব, আর তাহারা ভাববাণী বলিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন কি, সেই সময়ে আমার দাস ও দাসীদের উপরে আমি আমার আত্মা ঢেলে দেব, আর তারা নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন কি, সেই সময়ে আমার গোলাম ও বাঁদীদের উপরে আমি আমার রূহ্ ঢেলে দেব, আর তারা নবী হিসাবে আল্লাহ্র কালাম বলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হ্যাঁ, আমি আমার দাসদাসীদের মধ্যেও আমার আত্মা সেচন করব, তারাও বলবে ভবিষ্যদ্বাণী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হ্যাঁ, আমি আমার সেবকদের, স্ত্রী ও পুরুষ সকলের উপরে আমার আত্মা ঢেলে দেব, আর তারা ভাববানী বলবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার সেই দিন গুলোয় আমি আমার দাস ও দাসীদের উপরে আমার আত্মা ঢেলে দেব, আর তারা ভাববাণী বলবে।