Acts 2:25 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ দাউদ তাঁর বিষয়ে বলেন, “আমি প্রভুকে নিয়তই আমার সম্মুখে দেখতাম; কারণ তিনি আমার ডান পাশে আছেন, যেন আমি বিচলিত না হই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ তাঁর সম্পর্কে বলেছেন, “ ‘আমি প্রভুকে নিয়ত, আমার সামনে দেখেছি। কারণ, তিনি তো আমার ডানপাশে, আমি বিচলিত হব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ দায়ূদ তাঁহার বিষয়ে বলেন, “আমি প্রভুকে নিয়তই আমার সম্মুখে দেখিতাম; কারণ তিনি আমার দক্ষিণে আছেন, যেন আমি বিচলিত না হই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ দাযূদ যীশুর বিষয়ে বলেছিলেন: ‘আমি প্রভুকে সবসময়ই আমার সামনে দেখেছি; আমাকে স্থির রাখতে তিনি আমার ডানদিকে অবস্থান করছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ দায়ূদ তাঁর বিষয় বলেছেন, “আমি প্রভু কে সবসময় আমার সামনে দেখতাম; কারণ তিনি আমার ডানদিকে আছেন, যেন আমি অস্থির না হই l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ দায়ূদ তাঁহার বিষয়ে বলেন, “আমি প্রভুকে নিয়তই আমার সম্মুখে দেখিতাম; কারণ তিনি আমার দক্ষিণে আছেন, যেন আমি বিচলিত না হই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তাঁর বিষয়ে বলেছেন, ‘আমার চোখ সব সময় প্রভুর দিকে আছে; তিনি আমার ডান পাশে আছেন বলে আমি স্থির থাকব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নবী দাউদ তাঁর বিষয়ে বলেছেন, ‘আমার চোখ সব সময় মাবুদের দিকে আছে; তিনি আমার ডান পাশে আছেন বলে আমি স্থির থাকব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ তাঁর সম্বন্ধে বলেছেনঃ'আমি প্রভুকে নিয়ত রাখি সম্মুখে, তিনি আছেন পাশে আমার, আমি হব না বিচলিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ দায়ূদ যীশুর বিষয়ে বলেছিলেন: ‘আমি প্রভুকে সবসময়ই আমার সামনে দেখেছি; আমাকে স্থির রাখতে তিনি আমার ডানদিকে অবস্থান করছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ দায়ূদ তাঁর বিষয় বলেছেন, “আমি প্রভুকে সবদিন আমার সামনে দেখতাম; কারণ তিনি আমার ডানদিকে আছেন, যেন আমি অস্থির না হই।