Acts 2:27 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করবে না, আর নিজের বিশ্বস্ত গোলামের ক্ষয় দেখতে দেবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তুমি কখনও আমাকে পাতালের গর্ভে পরিত্যাগ করবে না, তুমি তোমার পবিত্রজনকে ক্ষয় দেখতে দেবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না, আর নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ তুমি আমার প্রাণ মৃত্যুলোকে পরিত্যাগ করবে না৷ তুমি তোমার পবিত্র ব্যক্তিকে ভয় পেতে দেবে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তুমি আমার প্রাণ মৃত্যুলোকে ত্যাগ করবে না, আর নিজের ভক্তকে ক্ষয় দেখতে দেবে না l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না, আর নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ তুমি আমাকে মৃতস্থানে ফেলে রাখবে না, তোমার ভক্তের দেহকে তুমি নষ্ট হতে দেবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ তুমি আমাকে কবরে ফেলে রাখবে না, তোমার ভক্তের শরীরকে তুমি নষ্ট হতে দেবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জানি তুমি আমায় মৃত্যুলোকে দেবে না বিসর্জন, যেখানে তিমি নেই সেখানে ভক্তকে তোমার দেবে না যেতে কোনদিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ তুমি আমার প্রাণ মৃত্যুলোকে পরিত্যাগ করবে না৷ তুমি তোমার পবিত্র ব্যক্তিকে ভয় পেতে দেবে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তুমি আমার প্রাণ মৃত্যুলোকে ত্যাগ করবে না, আর নিজের পবিত্রজনকে ক্ষয় দেখতে দেবে না।