Acts 2:30 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভাল, তিনি নবী ছিলেন এবং জানতেন, আল্লাহ্‌ কসম খেয়ে তাঁর কাছে এই শপথ করেছিলেন যে, তাঁর এক জন বংশধরকে তাঁর সিংহাসনে বসাবেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তিনি একজন ভাববাদী ছিলেন, আর তিনি জানতেন যে, ঈশ্বর শপথপূর্বক তাঁকে প্রতিশ্রুতি দান করেছেন, তিনি তাঁর এক সন্তানকে তাঁর সিংহাসনে স্থাপন করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভাল, তিনি ভাববাদী ছিলেন, এবং জানিতেন, ঈশ্বর দিব্যপূর্ব্বক তাঁহার কাছে এই শপথ করিয়াছিলেন যে, তাঁহার ঔরসজাত এক জনকে তাঁহার সিংহাসনে বসাইবেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু তিনি একজন ভাববাদী ছিলেন এবং জানতেন ঈশ্বর শপথ করে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন য়ে, তাঁর বংশের একজনকে তাঁরই মতো রাজা করে সিংহাসনে বসাবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সুতরাং, তিনি ভাববাদী ছিলেন এবং জানতেন, ঈশ্বর শপথ করে এই প্রতিশ্রুতি করেছিলেন যে, তাঁর বংশের একজনকে তাঁর সিংহাসনে বসাবেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভাল, তিনি ভাববাদী ছিলেন, এবং জানিতেন, ঈশ্বর দিব্যপূর্বক তাঁহার কাছে এই শপথ করিয়াছিলেন যে, তাঁহার ঔরসজাত একজনকে তাঁহার সিংহাসনে বসাইবেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি একজন নবী ছিলেন এবং তিনি জানতেন ঈশ্বর শপথ করে এই প্রতিজ্ঞা করেছেন যে, তাঁর সিংহাসনে তাঁরই একজন বংশধরকে তিনি বসাবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি একজন নবী ছিলেন এবং তিনি জানতেন আল্লাহ্‌ কসম খেয়ে এই ওয়াদা করেছেন যে, তাঁর সিংহাসনে তাঁরই একজন বংশধরকে তিনি বসাবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি ছিলেন ভবিষ্যৎস্রষ্টা নবী। ঈশ্বর তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাঁর বংশধরদের তাঁর সিংহাসন প্রতিষ্ঠিত করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তিনি একজন ভাববাদী ছিলেন এবং জানতেন ঈশ্বর শপথ করে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তাঁর বংশের একজনকে তাঁরই মতো রাজা করে সিংহাসনে বসাবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং, তিনি ভাববাদী ছিলেন এবং জানতেন, ঈশ্বর শপথ করে এই প্রতিশ্রুতি করেছিলেন যে, তাঁর বংশের এক জনকে তাঁর সিংহাসনে বসাবেন;