Acts 2:31 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব দাউদ আগে থেকে দেখে মসীহেরই পুনরুত্থান বিষয়ে এই কথা বললেন যে, তাঁকে পাতালে পরিত্যাগও করা হয় নি, তাঁর দেহ ক্ষয়ও হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভবিষ্যতে কী ঘটবে তা আগেই দেখতে পেয়ে তিনি মশীহের পুনরুত্থান সম্পর্কে বলেছেন যে, তিনি পাতালের গর্ভে পরিত্যক্ত হবেন না, কিংবা তাঁর শরীর ক্ষয় দেখবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব পূর্ব্ব হইতে দেখিয়া তিনি খ্রীষ্টেরই পুনরুত্থান বিষয়ে এই কথা কহিলেন যে, তাঁহাকে পাতালে পরিত্যাগও করা হয় নাই, তাঁহার মাংস ক্ষয়ও দেখে নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে কি হবে তা আগেই জানতে পেরে দাযূদ যীশুর পুনরুত্থানের বিষয়ে বলেছিলেন: ‘তাঁকে মৃত্যুলোকে পরিত্যাগ করা হয় নি বা তাঁর দেহ কবরের মধ্যে ক্ষয় প্রাপ্ত হয় নি৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং তিনি খ্রীষ্টের মৃত্যু থেকে জীবিত হবার বিষয় এই কথা বলেছিলেন যে, তাঁকে মৃত্যুলোকে ত্যাগ করা হয়নি, তাঁর দেহ ক্ষয় হবে না l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব পূর্ব হইতে দেখিয়া তিনি খ্রীষ্টেরই পুনরুত্থান বিষয়ে এই কথা কহিলেন যে, তাঁহাকে পাতালে পরিত্যাগও করা হয় নাই, তাঁহার মাংস ক্ষয়ও দেখে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে কি হবে তা দায়ূদ দেখতে পেয়েছিলেন বলে মৃত্যু থেকে মশীহের আবার জীবিত হয়ে ওঠা সম্বন্ধে বলেছিলেন যে, মৃতস্থানে মশীহকে ফেলে রাখা হয় নি এবং তাঁর দেহও নষ্ট হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে কি হবে তা দাউদ দেখতে পেয়েছিলেন বলে মৃত্যু থেকে মসীহের আবার জীবিত হয়ে ওঠা সম্বন্ধে বলেছিলেন যে, কবরে মসীহ্কে ফেলে রাখা হয় নি এবং তাঁর শরীরও নষ্ট হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ কথা জেনেই দূরদৃষ্টির বলে তিনি খ্রীষ্টের পুনরুত্থানের ভবিষ্যদ্বাণী করেছিলেন। বলেছিলেন, পাতালে তিনি পরিত্যক্ত হবেন না, দেহ তাঁর বিনাশ লাভ করবে না।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে কি হবে তা আগেই জানতে পেরে দায়ূদ যীশুর পুনরুত্থানের বিষয়ে বলেছিলেন: ‘তাঁকে মৃত্যুলোকে পরিত্যাগ করা হয় নি বা তাঁর দেহ কবরের মধ্যে ক্ষয় প্রাপ্ত হয় নি৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তিনি খ্রীষ্টের মৃত্যু থেকে জীবিত হবার বিষয় এই কথা বলেছিলেন যে, তাঁকে মৃত্যুলোকে ত্যাগ করা হয়নি, তাঁর মাংস ক্ষয় হবে না।