Acts 2:37 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কথা শুনে তাদের অন্তরে যেন শেল-বিদ্ধ হল এবং তারা পিতরকে ও অন্য প্রেরিতদেরকে বলতে লাগল, ভাইয়েরা, আমরা কি করবো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সকলে যখন একথা শুনল, তাদের হৃদয় ক্ষতবিক্ষত হল। তারা পিতর ও অন্য প্রেরিতশিষ্যদের বলল, “ভাইরা, আমরা কী করব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কথা শুনিয়া তাহাদের হৃদয়ে যেন শেল বিদ্ধ হইল, এবং তাহারা পিতরকে ও অন্য প্রেরিতদিগকে বলিতে লাগিল, ভ্রাতৃগণ, আমরা কি করিব?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
লোকেরা এই কথা শুনে খুবই দুঃখিত হল৷ তারা পিতর ও অন্যান্য প্রেরিতদের বলল, ‘ভাইয়েরা, আমরা কি করব?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই কথা শুনে তাদের হৃদয়ে খুব আঘাত লাগল এবং তারা পিতর ও অন্য প্রেরিতদের বললেন, “ভাইয়েরা আমরা কি করব?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কথা শুনিয়া তাহাদের হৃদয়ে যেন শেল-বিদ্ধ হইল, এবং তাহারা পিতরকে ও অন্য প্রেরিতদিগকে বলিতে লাগিল, ভ্রাতৃগণ, আমরা কি করিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে লোকেরা মনে আঘাত পেল। তারা পিতর ও অন্য প্রেরিত্দের জিজ্ঞাসা করল, “ভাইয়েরা, আমরা কি করব?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে লোকেরা মনে আঘাত পেল। তারা পিতর ও অন্য সাহাবীদের জিজ্ঞাসা করল, “ভাইয়েরা, আমরা কি করব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একথা শুনে তারা ভীষণ মর্মাহত হল। পিতর এবং অন্যান্য প্রেরিত শিষ্যদেরর তারা বলল, তাহলে আমরা কি করব ভাই?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকেরা এই কথা শুনে খুবই দুঃখিত হল৷ তারা পিতর ও অন্যান্য প্রেরিতদের বলল, “ভাইরা, আমরা কি করব?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কথা শুনে তাদের হৃদয়ে খুব আঘাত লাগল এবং তারা পিতর ও অন্য প্রেরিতদের বললেন, “ভাইয়েরা আমরা কি করব?”