Acts 2:40 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এছাড়া, আরও অনেক কথা বলে তিনি সাক্ষ্য দিলেন ও তাদেরকে উপদেশ দিয়ে বললেন, এই কালের কুটিল লোকদের থেকে তোমাদের নিজেদেরকে রক্ষা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আরও অনেক কথায় তিনি তাদের সতর্ক করে দিলেন এবং তিনি তাদের উপদেশ দিয়ে বললেন, “এই কলুষিত প্রজন্ম থেকে তোমরা নিজেদের রক্ষা করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আর অনেক কথায় তিনি সাক্ষ্য দিলেন, ও তাহাদিগকে উপদেশ দিয়া কহিলেন, এই কালের কুটিল লোকদের হইতে আপনাদিগকে রক্ষা কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পিতর তাঁদের আরো অনেক কথা বলে সাবধান করে দিলেন; তিনি তাঁদের অনুনয়ের সুরে বললেন, ‘বর্তমান কালের মন্দ লোকদের থেকে নিজেদের বাঁচান!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আরোও অনেক বিষয় তিনি সাক্ষ্য দিলেন ও তাদের উপদেশ দিয়ে বললেন, এই কালের মন্দ লোকেদের হাত থেকে তারা যেন নিজেদের রক্ষা করে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অনেক কথায় তিনি সাক্ষ্য দিলেন, ও তাহাদিগকে উপদেশ দিয়া কহিলেন, এই কালের কুটিল লোকদের হইতে আপনাদিগকে রক্ষা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া আরও অনেক কথা বলে পিতর সাক্ষ্য দিতে লাগলেন। তিনি তাদের এই বলে বুঝাতে চেষ্টা করলেন, “এই যুগের বিবেকহীন লোকদের থেকে নিজেদের রক্ষা করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া আরও অনেক কথা বলে পিতর সাক্ষ্য দিতে লাগলেন। তিনি তাদের এই বলে বুঝাতে চেষ্টা করলেন, “এই যুগের বিবেকহীন লোকদের থেকে নিজেদের রক্ষা করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আরও বিভিন্নভাবে নিজের বক্তব্য তাদের সামনে উপস্থাপিত করলেন এবং আবেদন জানিয়ে বললেন, এ যুগের দুর্জনদের হাত থেকে নিজেদর রক্ষা কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পিতর তাঁদের আরো অনেক কথা বলে সাবধান করে দিলেন; তিনি তাঁদের অনুনয়ের সুরে বললেন, “বর্তমান কালের মন্দ লোকদের থেকে নিজেদের বাঁচান!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আরোও অনেক কথা বলে তিনি সাক্ষ্য দিয়েছিলেন ও তাদের অনুরোধ করে বলেছিলেন, “এই কালের মন্দ লোকেদের হাত থেকে তোমরা নিজেদের রক্ষা কর।”