Acts 2:41 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন যারা তাঁর কথা গ্রাহ্য করলো, তারা বাপ্তিস্ম নিল; তাতে সেদিন কমবেশ তিন হাজার লোক তাঁদের সঙ্গে সংযুক্ত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তাঁর বাণী গ্রাহ্য করল, তারা বাপ্তিষ্ম গ্রহণ করল, আর সেদিন প্রায় তিন হাজার লোক তাদের সঙ্গে যুক্ত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যাহারা তাঁহার কথা গ্রাহ্য করিল, তাহারা বাপ্তাইজিত হইল; তাহাতে সেই দিন কমবেশ তিন হাজার লোক তাঁহাদের সহিত সংযুক্ত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা পিতরের কথা গ্রহণ করলেন, তাঁরা বাপ্তিস্ম নিলেন৷ এর ফলে সেদিন কম বেশী তিন হাজার লোক খ্রীষ্টবিশ্বাসীবর্গের সঙ্গে যুক্ত হলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন যারা পিতরের কথা শুনল, তারা বাপ্তিস্ম নিল, তারফলে সেই দিন প্রায় তিন হাজার লোক তাঁদের সঙ্গে যুক্ত হলো l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যাহারা তাঁহার কথা গ্রাহ্য করিল, তাহারা বাপ্তাইজিত হইল; তাহাতে সেই দিন কমবেশ তিন হাজার লোক তাঁহাদের সহিত সংযুক্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তাঁর কথা বিশ্বাস করল তারা বাপ্তিস্ম গ্রহণ করল এবং শিষ্যদের দলের সংগে সেই দিন ঈশ্বর কমবেশ তিন হাজার লোককে যুক্ত করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তাঁর কথায় ঈমান আনল তারা তরিকাবন্দী নিল এবং সাহাবীদের দলের সংগে সেই দিন আল্লাহ্ কমবেশ তিন হাজার লোককে যুক্ত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন যারার তাঁর কথা বিশ্বাস করল, তারা সকলেই বাপ্তিষ্ম গ্রহণ করল। সেদিন খ্রীষ্টের অনুগামী দলের সঙ্গে প্রায় তিন হাজার লোক যুক্ত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাঁরা পিতরের কথা গ্রহণ করলেন, তাঁরা বাপ্তিস্ম নিলেন৷ এর ফলে সেদিন কম বেশী তিন হাজার লোক খ্রীষ্টবিশ্বাসীবর্গের সঙ্গে যুক্ত হলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যারা পিতরের কথা শুনল, তারা বাপ্তিষ্ম নিল, তারফলে সেই দিন প্রায় তিন হাজার আত্মা তাঁদের সঙ্গে যুক্ত হলো।