Acts 2:43 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সকলের মধ্যে ভয় উপস্থিত হল, কেননা প্রেরিতদের কর্তৃক অনেক অদ্ভুত লক্ষণ ও চিহ্ন-কাজ সাধিত হত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রেরিতশিষ্যদের মাধ্যমে বহু আশ্চর্য ঘটনা ও অলৌকিক নিদর্শন সম্পন্ন হতে দেখে প্রত্যেকে ভক্তিপূর্ণ ভয়ে পূর্ণ হয়ে উঠল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সকলের ভয় উপস্থিত হইল, এবং প্রেরিতগণ কর্ত্তৃক অনেক অদ্ভুত লক্ষণ ও চিহ্ন-কার্য্য সাধিত হইত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রেরিতেরা অনেক অলৌকিক ও আশ্চর্য কাজ করতে লাগলেন; প্রত্যেকের অন্তরে ঈশ্বরের উদ্দেশ্যে গভীর ভক্তি ছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন সবার মধ্যে ভয় উপস্থিত হলো এবং প্রেরিতরা অনেক আশ্চর্য কাজ ও চিহ্ন কার্য সাধন করতেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সকলের ভয় উপস্থিত হইল, এবং প্রেরিতগণ কর্তৃক অনেক অদ্ভুত লক্ষণ ও চিহ্ন-কার্য সাধিত হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সবাই ভক্তিপূর্ণ ভয়ে পূর্ণ হল, আর প্রেরিতেরা অনেক আশ্চর্য কাজ ও চিহ্ন-কাজ করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সবাই ভয়ে পূর্ণ হল, আর সাহাবীরা অনেক অলৌকিক কাজ ও চিহ্ন-কাজ করতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রেরিত শিষ্যদের নানা আশ্চর্য ও অলৌকিক কাজ করতে দেখে সকলের মনে ভয় ও সম্ভ্রম জাগ্রত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রেরিতেরা অনেক অলৌকিক ও আশ্চর্য্য কাজ করতে লাগলেন; প্রত্যেকের অন্তরে ঈশ্বরের উদ্দেশ্যে গভীর ভক্তি ছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সবার মধ্যে ভয় উপস্থিত হলো এবং প্রেরিতরা অনেক আশ্চর্য্য কাজ ও চিহ্ন-কার্য্য সাধন করতেন।