Acts 2:44 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যারা ঈমান আনলো, তারা সকলে একসঙ্গে সমস্তই সাধারণে রাখতো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা বিশ্বাস করল তারা সকলেই একসঙ্গে থাকত ও একই ভাণ্ডার থেকে তাদের প্রয়োজন মেটাতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাহারা বিশ্বাস করিল, তাহারা সকলে একসঙ্গে সমস্তই সাধারণে রাখিত;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বিশ্বাসীরা সকলে একসঙ্গে থাকতেন এবং সবকিছু নিজেদের মধ্যে ভাগ করে নিতেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যারা বিশ্বাস করলো, তারা সবকিছু একসঙ্গে রাখতেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাহারা বিশ্বাস করিল, তাহারা সকলে একসঙ্গে সমস্তই সাধারণে রাখিত;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সব বিশ্বাসীই একসংগে থাকত ও সব কিছু যার যার দরকার মত ব্যবহার করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সব ঈমানদারই একসংগে থাকত ও সব কিছু যার যার দরকার মত ব্যবহার করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খ্রীষ্ট বিশ্বাসীরা সকলে একসঙ্গে থাকতেন এবং একই ভাণ্ডার থেকে তাঁদের প্রয়োজন পূর্ণ করা হত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিশ্বাসীরা সকলে একসঙ্গে থাকতেন এবং সবকিছু নিজেদের মধ্যে ভাগ করে নিতেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যারা বিশ্বাস করলো, তারা সব কিছু একসঙ্গে রাখতেন;