Acts 2:45 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে যার যেমন প্রয়োজন, সেই অনুসারে সকলকে ভাগ করে দিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের বিষয়সম্পত্তি ও জিনিসপত্র বিক্রি করে তাদের প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী তা ভাগ করে দিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় করিয়া, যাহার যেমন প্রয়োজন, তদনুসারে সকলকে অংশ করিয়া দিত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁরা তাঁদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে, যার য়েমন প্রযোজন সেই অনুসারে ভাগ করে নিতেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তারা তাদের সমস্ত সম্পত্তি ও জায়গাজমি বিক্রি করে, যার যেমন প্রয়োজন হত তাকে তেমন অর্থ দেওয়া হত l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর স্থাবর অস্থাবর সমপত্তি বিক্রয় করিয়া, যাহার যেমন প্রয়োজন, তদনুসারে সকলকে অংশ করিয়া দিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা নিজেদের বিষয়-সম্পত্তি বিক্রি করে যার যেমন দরকার সেইভাবে তাকে দিত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা নিজেদের বিষয়-সম্পত্তি বিক্রি করে যার যেমন দরকার সেইভাবে তাকে দিত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিজেদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রী করে বিক্রযলব্ধ অর্থ থেকে যার যা প্রয়োজন, সব মিটাতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা তাঁদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে, যার যেমন প্রয়োজন সেই অনুসারে ভাগ করে নিতেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা তাদের সমস্ত সম্পত্তি ও জায়গা জমি বিক্রি করে, যার যেমন প্রয়োজন হত তাকে তেমন অর্থ দেওয়া হত।