Acts 2:47 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যারা নাজাত পাচ্ছিল, প্রভু দিন দিন তাদেরকে তাদের সঙ্গে সংযুক্ত করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা ঈশ্বরের প্রশংসা করত এবং সব মানুষ তাদের শ্রদ্ধা করত। আর যারা পরিত্রাণ লাভ করল, প্রভু দিন-প্রতিদিন তাঁদের সঙ্গে পরিত্রাণপ্রাপ্তদের যুক্ত করে তাঁদের সংখ্যা বৃদ্ধি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা ঈশ্বরের প্রশংসা করিত, এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইল। আর যাহারা পরিত্রাণ পাইতেছিল, প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বিশ্বাসীরা ঈশ্বরের প্রশংসা করতেন, আর সকলেই তাঁদের ভালোবাসতেন৷ প্রতিদিন অনেকে উদ্ধার লাভ করছিলেন আর যাঁরা উদ্ধার লাভ করছিলেন তাদেরকে প্রভু বিশ্বাসীবর্গের সঙ্গে যুক্ত করতে থাকলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা ঈশ্বরের প্রশংসা করতেন এবং একে সকল মানুষের কাছে তাঁরা ভালবাসার পত্র পরিচিত হলেন l আর যারা পরিত্রান পাচ্ছিল, প্রভু তাদের প্রতিদিন বিশ্বাসীদের সঙ্গে যুক্ত করতেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাহারা পরিত্রাণ পাইতেছিল, প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সব সময় ঈশ্বরের প্রশংসা করত এবং সব লোক তাদের সম্মান করত। যারা পাপ থেকে উদ্ধার পাচ্ছিল প্রভু বিশ্বাসী দলের সংগে প্রত্যেক দিনই তাদের যোগ করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা সব সময় আল্লাহ্‌র প্রশংসা করত এবং সব লোক তাদের সম্মান করত। যারা নাজাত পাচ্ছিল প্রভু ঈমানদার দলের সংগে প্রত্যেক দিনই তাদের যোগ করতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের স্তবস্তুতিতেই সময় অতিবাহিত হত তাঁদের। সকলের প্রীতিভাজন হতে পেরেছিলেন তাঁরা। প্রতিদিন ঈশ্বর কর্তৃক উদ্ধারপ্রাপ্ত লোকেরা তাঁদের সঙ্গে যোগ দিতে থাকায় দিনদিন তাঁদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিশ্বাসীরা ঈশ্বরের প্রশংসা করতেন, আর সকলেই তাঁদের ভালোবাসতেন৷ প্রতিদিন অনেকে উদ্ধার লাভ করছিলেন আর যাঁরা উদ্ধার লাভ করছিলেন তাদেরকে প্রভু বিশ্বাসীবর্গের সঙ্গে যুক্ত করতে থাকলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা ঈশ্বরের প্রশংসা করতেন এবং এতে সকল মানুষের কাছে তাঁরা ভালবাসার পাত্র পরিচিত হলেন। আর যারা পরিত্রান পাচ্ছিল, প্রভু তাদের প্রতিদিন মণ্ডলীতে যুক্ত করতেন।