Acts 2:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে আসমানের নিচের সমস্ত দেশ থেকে আগত বহু ভক্ত ইহুদীরা এসে জেরুশালেমে বাস করছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় আকাশের নিচে অবস্থিত সমস্ত দেশ থেকে ঈশ্বরভয়শীল ইহুদিরা জেরুশালেমে বাস করছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সময়ে যিহূদীরা, আকাশের নিম্নস্থিত সমস্ত জাতি হইতে আগত ভক্ত লোকেরা, যিরূশালেমে বাস করিতেছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই সময় প্রত্যেক জাতির থেকে ধার্মিক ইহুদীরা এসে জেরুশালেমে বাস করছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেসময় যিহূদিরা, এবং পৃথিবীর সমস্ত জাতি থেকে আসা ভক্তরা, যিরূশালেমে বসবাস করছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সময়ে যিহূদীরা, আকাশের নিম্নস্থিত সমস্ত জাতি হইতে আগত ভক্ত লোকেরা, যিরূশালেমে বাস করিতেছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় জগতের নানা দেশ থেকে ঈশ্বরভক্ত যিহূদী লোকেরা এসে যিরূশালেমে বাস করছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় দুনিয়ার নানা দেশ থেকে আল্লাহ্‌ভক্ত ইহুদী লোকেরা এসে জেরুজালেমে বাস করছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময় পৃথিবীর প্রত্যেকটি দেশ থেকে আগত ধর্মপ্রাণ ইহুদীরা জেরুশালেমে অবস্থান করছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় প্রত্যেক জাতির থেকে ধার্মিক ইহুদীরা এসে জেরুশালেমে বাস করছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেদিন যিরূশালেমে বসবাসকারী ইহুদীরা এবং আকাশের নিচে প্রত্যেক জাতি থেকে আসা ঈশ্বরের লোকেরা, সেখানে ছিলেন।