Acts 2:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সকলে ভীষণ আশ্চর্য ও চমৎকৃত হয়ে বলতে লাগল, দেখ, এই যে লোকেরা কথা বলছে, এরা সকলে কি গালীলীয় নয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অত্যন্ত চমৎকৃত হয়ে তারা জিজ্ঞাসা করল, “এই যে লোকেরা কথা বলছে, এরা সবাই কি গালীলীয় নয়?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সকলে অতিশয় আশ্চর্য্যান্বিত ও চমৎকৃত হইয়া বলিতে লাগিল, দেখ, এই যে লোকেরা কথা কহিতেছে, ইহারা সকলে কি গালীলীয় নহে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এতে তারা আশ্চর্য হয়ে পরস্পর বলতে লাগল, ‘দেখ! এই য়ে লোকেরা কথা বলছে, এরা সকলে গালীলের লোক নয় কি!
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন সবাই খুবই আশ্চর্য ও অবাক হয়ে বলতে লাগলো, এই যে লোকেরা কথা বলছেন এরা সবাই কি গালীলীয় না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সকলে অতিশয় আশ্চর্যান্বিত ও চমৎকৃত হইয়া বলিতে লাগিল, দেখ, এই যে লোকেরা কথা কহিতেছে, ইহারা সকলে কি গালীলীয় নহে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা খুব আশ্চর্য হয়ে বলল, “এই যে লোকেরা কথা বলছে, এরা কি সবাই গালীলের লোক নয়?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা খুব আশ্চর্য হয়ে বলল, “এই যে লোকেরা কথা বলছে, এরা কি সবাই গালীলের লোক নয়?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অসীম বিস্ময়ে তারা বলতে লাগল: আচ্ছা, এই যে যারা কথা বলছে, এরা তো সকলেই গালীলের লোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এতে তারা আশ্চর্য্য হয়ে পরস্পর বলতে লাগল, “দেখ! এই যে লোকরা কথা বলছে, এরা সকলে গালীলের লোক নয় কি!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সবাই খুবই আশ্চর্য্য ও অবাক হয়ে বলতে লাগলো, এই যে লোকেরা কথা বলছেন এরা সবাই কি গালীলীয় না?