Acts 2:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে আমরা কেমন করে প্রত্যেকে নিজ নিজ মাতৃভাষায় কথা শুনছি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে কীভাবে আমরা প্রত্যেকেই তার নিজস্ব জন্মদেশীয় ভাষায় তাঁদের কথা বলতে শুনছি?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে আমরা কেমন করিয়া প্রত্যেক জন নিজ নিজ জন্মদেশীয় ভাষায় কথা শুনিতেছি?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তবে আমরা কেমন করে ওদের প্রত্যেককে আমাদের নিজের নিজের মাতৃভাষায় কথা বলতে শুনছি?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তবে আমরা কেমন করে সবাই আমাদের মাতৃভাষায় ওদের কথা শুনতে পাচ্ছি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে আমরা কেমন করিয়া প্রত্যেক জন নিজ নিজ জন্মদেশীয় ভাষায় কথা শুনিতেছি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি তা-ই হয় তাহলে আমরা প্রত্যেকে কি করে নিজের নিজের মাতৃভাষা ওদের মুখে শুনছি?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি তা-ই হয় তাহলে আমরা প্রত্যেকে কি করে নিজের নিজের মাতৃভাষা ওদের মুখে শুনছি?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে আমরা প্রত্যেকেই নিজের নিজের দেশের ভাষা কেমন করে এদের মুখ থেকে শুনতে পাচ্ছি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তবে আমরা কেমন করে ওদের প্রত্যেককে আমাদের নিজের নিজের মাতৃভাষায় কথা বলতে শুনছি?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে আমরা কেমন করে আমাদের নিজেদের ভাষায় ওদের কথা বলতে শুনছি?