Acts 20:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি উপরে গিয়ে রুটি ভেঙ্গে ভোজন করে অনেকক্ষণ, এমন কি, রাত প্রভাত পর্যন্ত তবলিগ করলেন, তারপর তিনি চলে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি আবার উপরতলায় গিয়ে রুটি ভেঙে ভোজন করলেন। তারপর সূর্য ওঠা পর্যন্ত কথা বলে তিনি বিদায় নিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি উপরে গিয়া রুটী ভাঙ্গিয়া ভোজন করিয়া অনেক্ষ ক্ষণ, এমন কি, রাত্রি প্রভাত পর্য্যন্ত কথাবর্ত্তা কহিলেন, এইরূপে প্রস্থান করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর পৌল ওপরের ঘরে গিয়ে ়রুটি ভাঙ্গলেন ও কিছু খাওয়া-দাওয়া করে ভোর পর্যন্ত তাদের সঙ্গে কথাবার্তা বললেন, তারপর তিনি তাদের কাছ থেকে রওনা হলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি ওপরে গিয়ে রুটী ভেঙে ভোজন করে অনেকক্ষণ, এমনকী, রাত্রি থেকে সকাল পর্যন্ত্য কথাবার্তা করলেন, তারপর তিনি সেখান থেকে চলে গেলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি উপরে গিয়া রুটি ভাঙ্গিয়া ভোজন করিয়া অনেকক্ষণ, এমন কি, রাত্রি প্রভাত পর্যন্ত কথাবার্তা কহিলেন, এইরূপে প্রস্থান করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে পৌল আবার উপরতলায় গিয়ে প্রভুর ভোজ গ্রহণ করলেন এবং অনেকক্ষণ ধরে ভোর পর্যন্ত কথা বলবার পর তিনি চলে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে পৌল আবার উপরতলায় গিয়ে মসীহের মেজবানী গ্রহণ করলেন এবং অনেকক্ষণ ধরে ভোর পর্যন্ত কথা বলবার পর তিনি চলে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর আবার উপরে ফিরে গিয়ে খাওয়া-দাওয়া করলেন। এরপর সূর্যোদয় পর্যন্ত আরও অনেকক্ষণ সকলের সঙ্গে কথা বলে সেখান থেকে বিদায় নিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর পৌল ওপরের ঘরে গিয়ে রুটি ভাঙ্গলেন ও কিছু খাওয়া-দাওয়া করে ভোর পর্যন্ত তাদের সঙ্গে কথাবার্তা বললেন৷ তারপর তিনি তাদের কাছ থেকে রওনা হলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি ওপরে গিয়ে রুটি ভেঙে ভোজন করে অনেকক্ষণ, এমনকি, রাত্রি থেকে সকাল পর্যন্ত কথাবার্তা করলেন, তারপর তিনি সেখান থেকে চলে গেলেন।