Acts 20:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্র প্রতি মন পরিবর্তন এবং আমাদের প্রভু ঈসার প্রতি ঈমানের বিষয়ে ইহুদী ও গ্রীকদের কাছে সাক্ষ্য দিয়ে আসছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইহুদি ও গ্রিক, উভয়েরই কাছে আমি ঘোষণা করেছি যে, মন পরিবর্তনের মাধ্যমে তাদের অবশ্যই ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে এবং আমাদের প্রভু যীশুর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বরের প্রতি মনপরিবর্ত্তন এবং আমাদের প্রভু যীশুর প্রতি বিশ্বাস বিষয়ে যিহূদী ও গ্রীকদের নিকটে সাক্ষ্য দিয়া আসিতেছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ইহুদী কি অইহুদী গ্রীক সকলের কাছেই বলেছি য়েন তারা মন-ফেরায়, ঈশ্বরের দিকে ফেরে ও প্রভু যীশুকে বিশ্বাস করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ঈশ্বরের প্রতি মন পরিবর্তন এবং আমাদের প্রভু যীশুর উপর বিশ্বাস বিষয়ে যিহূদী ও গ্রীকদের কাছে সাক্ষ্য দিয়ে আসছি l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বরের প্রতি মনপরিবর্তন এবং আমাদের প্রভু যীশুর প্রতি বিশ্বাস বিষয়ে যিহূদী ও গ্রীকদের নিকটে সাক্ষ্য দিয়া আসিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদী ও গ্রীকদের কাছে আমি বিশেষ জোর দিয়ে জানিয়েছি যে, পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের দিকে তাদের ফিরতে হবে এবং আমাদের প্রভু যীশুর উপর বিশ্বাস করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইহুদী ও গ্রীকদের কাছে আমি বিশেষ জোর দিয়ে জানিয়েছি যে, গুনাহ্ থেকে মন ফিরিয়ে আল্লাহ্র দিকে তাদের ফিরতে হবে এবং আমাদের হযরত ঈসার উপর ঈমান আনতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইহুদী, গ্রীক নির্বিচারে সবাইকেই বিশেষভাবে বলেছি, ঈশ্বরের কাছে ফিরে এসে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের উপর বিশ্বাস স্থাপন করতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইহুদী কি অইহুদী গ্রীক সকলের কাছেই বলেছি যেন তারা মন-ফেরায়, ঈশ্বরের দিকে ফেরে ও প্রভু যীশুকে বিশ্বাস করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের প্রতি মন ফেরানো এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের উপর বিশ্বাস বিষয়ে যিহূদী ও গ্রীকদের কাছে সাক্ষ্য দিয়ে আসছি।