Acts 20:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শুধুমাত্র জানি, পাক-রূহ্‌ প্রতি নগরে আমার কাছে এই বলে সাক্ষ্য দিচ্ছেন যে, বন্ধন ও দুঃখ-কষ্ট আমার জন্য অপেক্ষা করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি শুধু জানি যে, পবিত্র আত্মা আমাকে সচেতন করছেন, প্রতিটি নগরে আমাকে বন্দিদশা ও কষ্টের সম্মুখীন হতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই মাত্র জানি, পবিত্র আত্মা প্রতি নগরে আমার কাছে এই বলিয়া সাক্ষ্য দিতেছেন যে, বন্ধন ও ক্লেশ আমার অপেক্ষা করিতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তবে পবিত্র আত্মার সতর্কবাণীর মধ্য দিয়ে একথা জানি য়ে জেরুশালেমের প্রত্যেকটি শহরে আমার জন্য দুঃখ-কষ্ট ও কারাবরণ অপেক্ষা করছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এইটুকু জানি, পবিত্র আত্মা প্রত্যেক শহরে আমার কাছে এই বলে সাক্ষ্য দিচ্ছেন যে, বন্ধন ও ক্লেশ আমার অপেক্ষা করছে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই মাত্র জানি, পবিত্র আত্মা প্রতি নগরে আমার কাছে এই বলিয়া সাক্ষ্য দিতেছেন যে, বন্ধন ও ক্লেশ আমার অপেক্ষা করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি কেবল এই কথা জানি, পবিত্র আত্মা প্রত্যেক শহরে আমাকে এই কথা জানিয়ে দিচ্ছেন যে, আমাকে জেল খাটতে ও কষ্ট পেতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি কেবল এই কথা জানি, পাক-রূহ্‌ প্রত্যেক শহরে আমাকে এই কথা জানিয়ে দিচ্ছেন যে, আমাকে জেল খাটতে ও কষ্ট পেতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুধু জানি, প্রতি শহরেই বন্দীদশা ও নির্যাতন আমার জন্য অপেক্ষা করছে। পবিত্র রাত্মা এ কথা আমায় জানিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তবে পবিত্র আত্মার সতর্কবাণীর মধ্য দিয়ে একথা জানি যে জেরুশালেমের প্রত্যেকটি শহরে আমার জন্য দুঃখ-কষ্ট ও কারাবরণ অপেক্ষা করছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এইটুকু জানি, পবিত্র আত্মা প্রত্যেক শহরে আমার কাছে এই বলে সাক্ষ্য দিচ্ছেন যে, বন্ধন ও ক্লেশ আমার অপেক্ষা করছে।