Acts 20:25 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এখন দেখ, আমি জানি যে, যাদের মধ্যে আমি সেই রাজ্যের বিষয়ে তবলিগ করে বেড়িয়েছি, সেই তোমরা সকলে আমার মুখ আর দেখতে পাবে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখন আমি জানি, আমি যাদের মধ্যে সেই রাজ্যের কথা প্রচার করেছি, সেই তোমরা কেউই আর আমাকে দেখতে পাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এখন দেখ, আমি জানি যে, যাহাদের মধ্যে আমি সেই রাজ্য প্রচার করিয়া বেড়াইয়াছি, সেই তোমরা সকলে আমার মুখ আর দেখিতে পাইবে না;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘এখন আমি যা বলছি মন দিয়ে শোন; তোমাদের মধ্যে যাদের কাছে ঈশ্বরের রাজ্যের সুসমাচার জানিয়েছি তাদের কেউই আমার মুখ আর দেখতে পাবে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং দেখো, আমি জানি যে, যাদের মধ্যে আমি সেই রাজ্যের প্রচার করে বেড়িয়েছি, সেই তোমরা সবাই আমার মুখ আর দেখতে পাবে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এখন দেখ, আমি জানি যে, যাহাদের মধ্যে আমি সেই রাজ্য প্রচার করিয়া বেড়াইয়াছি, সেই তোমরা সকলে আমার মুখ আর দেখিতে পাইবে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এখন আমি এই কথা জানি যে, আপনাদের যাঁদের কাছে আমি গিয়ে ঈশ্বরের রাজ্যের বিষয়ে প্রচার করেছি তাঁদের কেউই আমাকে আর দেখতে পাবেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এখন আমি এই কথা জানি যে, আপনাদের যাঁদের কাছে আমি গিয়ে আল্লাহ্‌র রাজ্যের বিষয়ে তবলিগ করেছি তাঁদের কেউই আমাকে আর দেখতে পাবেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর একটা কথা, এতদিন আমি তোমাদের কাচে ঈশ্বরের রাজ্যের সুসমাচার ঘোষণা করেছি, কিন্তু আমি জানতে পেরেছি যে এখন থেকে তোমরা আর আমাকে দেখতে পাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এখন আমি যা বলছি মন দিয়ে শোন; তোমাদের মধ্যে যাদের কাছে ঈশ্বরের রাজ্যের সুসমাচার জানিয়েছি তাদের কেউই আমার মুখ আর দেখতে পাবে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং দেখো, আমি জানি যে, যাদের মধ্যে আমি সেই রাজ্যের প্রচার করে বেড়িয়েছি, সেই তোমরা সবাই আমার মুখ আর দেখতে পাবে না;